তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ০৩:০৫ এএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৪, ০১:৩৪ পিএম
প্রিন্ট সংস্করণ

অহনা-রুশোর সফলতার আরেক গল্প

‘প্রবাসীর স্ত্রী ২’ নাটকে অহনা রহমান ও রুশো শেখ। ছবি: সংগৃহীত
‘প্রবাসীর স্ত্রী ২’ নাটকে অহনা রহমান ও রুশো শেখ। ছবি: সংগৃহীত

মাস দুয়েক আগে বন্যা পরিস্থিতি অবনতির মধ্যে ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক ইউটিউবে প্রকাশিত হয়। ৫০ লাখ ভিউয়ের পরও ইউটিউবে টেকনিক্যাল কারণে নাটকটি নামিয়ে নিতে হয়। পরে আপলোড করলেও দর্শকরা নাটকটি লুফে নেন। নতুনভাবে আপলোড করা নাটকটি ৫৮ লাখ ভিউ হয়েছে। অস্থির সময়েও সাফল্য পায় নাটকটি। এরই ধারাবাহিকতায় নাটকের দ্বিতীয় কিস্তি ‘প্রবাসীর স্ত্রী ২’-এর শুটিং সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার জিয়াউদ্দিন আলম পরিচালিত নাটকের শুটিং শেষ হয়েছে। দ্বিতীয় কিস্তিতেও জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও রুশো শেখ।

গল্পে দেখা যাবে, প্রবাসীর স্ত্রী নিরুর জীবনের নিদারুণ কষ্টের গল্প। যেখানে প্রবাসী স্বামী পেটের সন্তানকে অস্বীকার করে। রাগের মাথায় মিথ্যা অপবাদ দিয়ে তাকে তিন তালাকও দেয়। শ্বশুরবাড়ির মানুষের নির্যাতনে মাত্রা বেড়েই চলে নিরুর ওপর। একের পর এক ঘটনা ঘটতে থাকে। এগিয়ে চলে নাটকের কাহিনি।

পুবাইলের মেঘলা রিসোর্টে টানা দুদিন নাটকের শুটিং হয়েছে। একজন প্রবাসীর স্ত্রীর জীবনে ঘটে যাওয়া নানা কষ্টের গল্প তুলে ধরার চেষ্টা করেছেন শিল্পীরা।

নাটকের দ্বিতীয় কিস্তি নিয়ে আশাবাদী পুরো টিম। শুটিং সেটেই তাদের সঙ্গে কথা হয় কালবেলার। এ সময় অহনা বলেন, ‘প্রবাসীর স্ত্রী নাটকে অভিনয় করে দর্শকের কাছে দারুণ সাড়া পেয়েছি। নাটকটির দ্বিতীয় কিস্তিও চাইছিলেন দর্শকরা। পরিচালক জিয়াউদ্দিন আলম ভাইও কাজটির জন্য বলছিলেন। আমার মনে হয়েছে দর্শকের আর অপেক্ষায় রাখা ঠিক হবে না। সুন্দর একটি গল্প। আমার বিপরীতে অভিনয় করেছে রুশো শেখ। আশা করছি দর্শকরা ভালো একটি কনটেন্ট পাবেন।’

রুশো শেখ বলেন, ‘প্রথমেই বলতে চাই আমি অহনার কথা। তিনি অসাধারণ একজন অভিনেত্রী। এবারও শুটিংয়ের সময় তার কাছে অনেক সহযোগিতা পেয়েছি। পরিচালক জিয়া ভাইয়ের পাশাপাশি অহনাও আমাকে কোন পোশাকে ভালো লাগবে, ডায়লগ কীভাবে দিতে হবে, সবক্ষেত্রে সহযোগিতা করেছেন। আমার অভিনয়ে হিট কাজগুলোর একটি প্রবাসীর স্ত্রী। দ্বিতীয় কিস্তি প্রথম কিস্তিকে ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।’

পরিচালক জিয়াউদ্দিন আলম বলেন, অহনা আমার পছন্দের একজন অভিনেত্রী। নারীপ্রধান চরিত্র করেও হিট নাটক উপহার দিয়েছেন তিনি। দর্শকরা প্রবাসীর স্ত্রীর নাটকে তার অভিনয় দক্ষতা দেখেছেন। অনেকেই কেঁদেছেন নাটকটি দেখে। সব শিল্পী দর্শকদের কাঁদাতে পারে না। অহনা-রুশোকে নিয়ে দ্বিতীয় কিস্তি নির্মাণ করলাম। চলতি বছরের শেষে মানে ডিসেম্বরের কোনো একটি সময়ে নাটকটি ইউটিউবে মুক্তি দেওয়া হবে। আমরা পুরো টিম অনেক গুছিয়ে কাজ করেছি। দর্শক নিরাশ হবেন না, এটুকু পরিচালক হিসেবে আমি কথা দিলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১০

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১২

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৩

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৪

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৫

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৬

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৭

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

১৮

সিআইডি প্রধান হলেন মোশাররফ

১৯

ক্রিকেটার নাঈমকে হেনস্তা / ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

২০
X