বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:১৬ এএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৯ এএম
অনলাইন সংস্করণ

১৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ’

রাশেদ সীমান্ত, তানজিকা আমিন ও অহনা রহমান। ছবি: সংগৃহীত
রাশেদ সীমান্ত, তানজিকা আমিন ও অহনা রহমান। ছবি: সংগৃহীত

দেড়শ পর্বে বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’। প্রচার হবে আজ মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। প্রচার শুরু হওয়ার পর থেকেই এ ধারাবাহিকের প্রতি দর্শক চাহিদা ঈর্ষণীয়।

গত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রচারিত সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের অভাবনীয় সাফল্যের পরই নির্মিত হয়েছে দীর্ঘ ধারাবাহিক হাবুর স্কলারশিপ। দুই ঈদেই নাটকটি ইউটিউবে প্রথম হয় এবং দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। দর্শকদের চাহিদার কথা চিন্তা করে তাদের প্রতি সম্মান জানিয়ে দীর্ঘ ধারাবাহিক আকারে নাটকটি নির্মাণের সিদ্ধান্ত নেয় বৈশাখী টেলিভিশন।

বৈশাখীর উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। প্রযোজনা করেছে ‘মিড এন্টারপ্রাইজ’। এ নাটকে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানজিকা আমিন, অহনা রহমান, শফিক খান দিলু, নীলা ইসলাম, হায়দার আলী, ম আ সালাম, বিনয় ভদ্র, সাইকা আহমেদসহ একঝাঁক নতুন মুখ।

হাবুর স্কলারশিপ নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে চিত্রায়িত হয়েছে।

নাটকের গল্পে দেখা যায়, গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়ায় যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোনো বিপদে-আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশি সহপাঠী মারজান।

এনএসডব্লিউ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিয়ায় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন; কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। ঠিক এখান থেকেই শুরু ‘হাবুর স্কলারশিপ’ ধারাবাহিক নাটকের গল্প। নানা ঘাত-প্রতিঘাত আর প্রতিকূলতার মধ্য দিয়েই এগিয়ে চলে নাটকের কাহিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X