বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৬:৪৭ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন আমাদের মডেল-অভিনেত্রীরা

বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন এই মডেল-অভিনেত্রীরা
বিয়ে নিয়ে যে উদ্যোগ নিলেন এই মডেল-অভিনেত্রীরা

‘স্বপ্নের সৌন্দর্যে আমি বিশ্বাসী, আমি নারী এই আদর্শে সফল উদ্যোক্তা গড়ার প্রতিশ্রুতি’ এমন স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করে বাংলাদেশ উইমেন ফ্যাশন ডিজাইনার সোসাইটি। বিডব্লিউএফডিএস সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে ফ্যাশন ডিজাইনার ও দেশের বিভিন্ন সেক্টরে নারী উদ্যোক্তাদের একটি অবস্থান তৈরি করা।

এবার ভিন্নমাত্রায় আয়োজন নিয়ে হাজির হচ্ছে ‘দ্য শো স্টোপার’। এই যাত্রায় সংযোজিত হচ্ছে ব্যতিক্রমধর্মী একটি ইভেন্ট ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’।

আয়োজনকে ঘিরে এক সংবাদ সম্মেলন করেছে সংশ্লিষ্টরা। সোমবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে এই উদ্যোগ নিয়ে বিস্তারিত জানানো হয়। উপস্থিত ছিলেন ফ্যাশন কোরিওগ্রাফার সৈয়দা রুমা, জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমানসহ আট নারী উদ্যোক্তা।

এ সময় সৈয়দ রুমা বলেন, ‘গল্পের ছলে আমাদের এ উদ্যোগ নেওয়া। প্রতিটি সেক্টরে নারীরা এখন অগ্রণী ভূমিকা রাখছে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতেই এ উদ্যোগ।’

অহনা বলেন, ‘আমরা বিয়ে ছাড়াও বিভিন্ন ইভেন্ট করব। লাভ লোকসানের কথা না ভেবে এই উদ্যোগ নিয়েছি। ভালো কিছু করতে চাই। অনেক বছর ধরেই কাজ করছি। এরই মধ্যে অসংখ্য কাজ দর্শকদের উপহার দিয়েছি। এসময় এসে মনে হয়েছে অভিনয়ের পাশাপাশি ভিন্ন কিছু করা উচিত। সেই ভাবনা থেকে আমরা ১০ জন বন্ধু মিলে এই উদ্যোগ নিয়েছি।’

বাংলাদেশের বিয়ে নিয়ে ব্যতিক্রমধর্মী এই আয়োজন ‘ওয়েডিং ফেস্ট ২০২৪’ হতে যাচ্ছে আগামী ১ ও ২ নভেম্বর। আয়োজনটি হবে রাজধানীর তেজগাঁওর ‘আলোকি’ কনভেনশন হলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১০

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১১

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১২

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

১৩

রাজধানীতে দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১৪

গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার

১৫

১৮ কোটি টাকার হাসপাতাল এখন শিয়ালের আবাসস্থল

১৬

বাঁচা-মরার লড়াইয়ে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন নেইমার

১৭

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, বাড়ছে আতঙ্ক

১৮

বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যেসব দল

১৯

সকাল থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X