তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৪, ০২:৩০ এএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১২:১৫ পিএম
প্রিন্ট সংস্করণ

নতুনদের জন্য অহনার সিদ্ধান্ত

অভিনেত্রী অহনা রহমান। ছবি: সংগৃহীত
অভিনেত্রী অহনা রহমান। ছবি: সংগৃহীত

অভিনেত্রী অহনা রহমানকে একটি সময় নিয়মিত নাটকে দেখা যেত। অভিনয় করেছেন সিনেমায়ও। ছিল বিজ্ঞাপনের ব্যস্ততাও। তবে এখন আর অভিনয়ে নিয়মিত নন তিনি। গল্প ভালো লাগলে কাজ করেন, না হলে ব্যস্ত থাকেন নিজের ব্যবসা নিয়ে। তবে এবার জানালেন অভিনয় থেকে একেবারই দূরে চলে যেতে চান তিনি।

সম্প্রতি অহনা অভিনীত ‘প্রবাসীর স্ত্রী’ নামে একটি নাটক পাঁচ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। যদিও নাটকটি একবার আপলোড দেওয়ার পর সরিয়ে নিতে হয়, পরবর্তী সময়ে ইউটিউবে আপলোড হওয়ার পর এই ভিউ অতিক্রম করে। এ মাইলফলক উদযাপন করতেই গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই কালবেলার মুখোমুখি হয়ে জানালেন নিজের বেশ কিছু পরিকল্পনার কথা।

শুরুতেই অহনা অভিনয় থেকে নিজের বিদায় নেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়ে বলেন, অনেক দিন তো অভিনয় করলাম, আর কত। আমার এখন মনে হচ্ছে অন্যদিকে মন দেওয়া উচিত। এ ছাড়া নতুনরা এখন ভালো কাজ করছে, তাদেরও জায়গা করে দেওয়া দরকার। কারণ আমাকে তো অনেক বছর দেখলেন, আর কত? অনেক ভালো অভিনেত্রী-অভিনেতা আসছে, তাদেরও দেখা উচিত। এখন যে ধরনের চরিত্র আমার সঙ্গে যায় না, সে ধরনের চরিত্রে কাজ করতেও চাই না।’

এরপর নাটকের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কথা বলেন এ অভিনেত্রী। বললেন, ‘বর্তমানে দেশে ভালো কিছু কাজ হচ্ছে। তবে অনেক ভালো হচ্ছে তা বলা যাবে না। কারণ প্রযোজক ও প্রতিষ্ঠানের একটি ডিমান্ড থাকে। তাদের ইচ্ছে অনুযায়ী গল্প তৈরি করতে হয়। সে ক্ষেত্রে ভালো গল্প হলেও অনেক সময় নাটকটি নির্মাণ করা যায় না। কারণ প্রযোজক ও প্রতিষ্ঠানের ডিমান্ড থাকে ভিন্ন। তারা গল্প চায় না, চায় কমেডি। যার জন্য এখন কাজ হচ্ছে, কিন্তু অনেক ভালো কাজ হচ্ছে, তা বলতে পারছি না।’

এ সময় অহনা নাটক ইন্ডাস্ট্রির সিন্ডিকেট নিয়ে আরও বলেন, ‘আমি একটি সিন্ডিকেটমুক্ত স্বচ্ছ ও পরিচ্ছন্ন নাটক ইন্ডাস্ট্রির স্বপ্ন দেখি, যেখানে ভালো কাজের কদর থাকবে। সবাই যোগ্যতার বিচারে কাজ পাবে। চরিত্রের প্রয়োজনে কাউকে অনুরোধ করতে হবে না। ভালো ভালো গল্প নিয়ে গবেষণা হবে, যেটি আগে হতো। তাহলেই আমাদের প্রিয় এ ইন্ডাস্ট্রি আবারও সব ধরনের দর্শকের কাছে সমান গুরুত্ব পাবে।’

অহনাকে ‘প্রবাসীর স্ত্রী’ নাটকে প্রবাসী চরিত্রের রুশো শেখের স্ত্রী হিসেবে দেখা যায়। নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।

‘প্রবাসীর স্ত্রী’ নাটকে শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের মুখে পড়তে হয় গৃহবধূ অহনাকে। সেই নির্মম চিত্র নাটকটিতে তুলে ধরা হয়েছে। এতে অহনা ও রুশো শেখ ছাড়াও অভিনয় করেছেন রত্না খান, তানভীর মাসুদ, সৈয়দ শিপুল, সেঁজুতি খন্দকার, মাশফিয়া প্রধান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বঙ্গোপসাগরে নিখোঁজ, সৈকতে মিলল জেলের মরদেহ

কুষ্টিয়া সীমান্তে ফের বিএসএফের পুশইন, বিজিবির পুশ ব্যাক

বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার

সম্পত্তির লোভে মাকে নির্যাতন, ছেলে গ্রেপ্তার

যমুনায় নেমেছিল গোসলে, লাশ হয়ে ফিরল ২ শিক্ষার্থী 

ফেসবুকে ‘কোস্টা গ্রুপ অস্ট্রেলিয়া’ খুলে প্রতারণা, আটক ৩

স্ত্রীর সঙ্গে অভিমান করে বিদ্যুতের খুঁটিতে উঠলেন যুবক

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, সুযোগ পেলেন যারা

মতবিনিময় সভায় বক্তারা / জুলাই কারো একার নয়, জুলাই সবার 

আসামির প্রক্সি দেওয়ার সময় আদালতে আটক নারীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

১০

শিক্ষাই জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল ভিত্তি: মিফতাহ্ সিদ্দিকী

১১

ইপিজেড-সল্টগোলার জলাবদ্ধতা নিরসনে নয়ারহাট খালে স্লুইসগেট নির্মাণের উদ্যোগ

১২

শিক্ষাজীবন থেকেই সঞ্চয় ও বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা উচিত: ড. জামাল উদ্দিন

১৩

ভারতের সাথে পারল না বাংলাদেশ

১৪

পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১৫

বিশ্বকাপের মাঝে একই ঘরে স্বামী-স্ত্রী! পাকিস্তান মহিলা দলে বিতর্কের আগুন

১৬

আশুরা স্মরণ করিয়ে দেয় ইসলামের মূল শিক্ষা শান্তি : প্রধানমন্ত্রী

১৭

ভুলে পাকিস্তানের আকাশসীমায় ভারতীয় বিমান, যা ঘটল পাইলটের সঙ্গে

১৮

এ পর্যন্ত বিশ্বকাপ থেকে ছিটকে গেল যারা

১৯

বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র

২০
X