মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৫৮ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৪, ০১:২০ পিএম
প্রিন্ট সংস্করণ

বাংলাদেশে আসছে আরেক পাকিস্তানি ব্যান্ড

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড বায়ান। ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড বায়ান। ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম এ বছর ঢাকায় দুটি কনসার্ট করেছেন। একটি এপ্রিলে, অন্যটি নভেম্বরের ২৯ তারিখে। ১৪ বছর পর এ বছর (২৮ সেপ্টেম্বর) ঢাকায় কনসার্ট করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জাল’। এবার ঢাকায় আসছে পাকিস্তানের আরেক জনপ্রিয় ব্যান্ড বায়ান।

বাংলাদেশে এই ব্যান্ডটিকে প্রথমবারের মতো আনছে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠান। কনসার্টটি আগামী ১৭ ডিসেম্বর আর্মি অডিটোরিয়াম, সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে আয়োজকদের পক্ষ থেকে কালবেলাকে নিশ্চিত করা হয়েছে। কনসার্টের টিকিট খুব শিগগির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে অনলাইনে ছাড়া হবে বলে জানানো হয়।

বাংলাদেশ সফর সম্পর্কে বায়ান ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা ঢাকায় আমাদের সফর ট্যুর নিয়ে আসছি। এই সংবাদ আমাদের গোটা ব্যান্ডকে রোমাঞ্চিত করছে। সংগীত সবসময় হৃদয়কে সংযুক্ত করার একটি মাধ্যম এবং আমরা আমাদের বাংলাদেশি ভক্তদের সঙ্গে জাদুকরী মুহূর্ত তৈরি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। দেখা হচ্ছে ১৭ ডিসেম্বর।’

পাকিস্তানের সংগীত জগতের আলোচিত ব্যান্ড বায়ান। ‘দ্য সফর ট্যুর’ শিরোনামে তারা পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে কনসার্ট করবে। এই ট্যুরের অংশ হিসেবেই বাংলাদেশে আসছে দলটি।

তাদের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘নেহি মিলতা’, ‘মেরা মুসাফির’, ‘সুনো’, ‘ফারদা’, ‘কাহা যাউ’ ইত্যাদি।

বায়ান ব্যান্ডের সদস্য সংখ্যা: আসফার হোসাইন, শাহরুখ আসলাম, মনসুর লাশারি, মুকিত শাহজাদ, হায়দার আব্বাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১০

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১১

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১২

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৩

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৪

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৫

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৬

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৭

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৮

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৯

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

২০
X