কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ঐক্যে ফাটল ধরলে ফ্যাসিবাদ মাথাছাড়া দিয়ে উঠবে : জামাল হায়দার

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে বক্তব্য দিচ্ছেন মোস্তফা জামাল হায়দার। ছবি : কালবেলা

১২ দলীয় জোটের প্রধান ও জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার বলেছেন- বিএনপি, জামায়াত ও অন্যান্য দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির ঐক্যের মধ্যে যদি সামান্যতম ফাটল ধরে, তাহলে পুনরায় ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে দাঁড়াবে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে আমন্ত্রিত অতিথির বক্তব্যে জামাল হায়দার এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নতুন করে আমাদের মধ্যে কিছু কিছু বিভ্রান্তি ও ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে, সে ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না।

১২ দলীয় জোট প্রধান বলেন, আজ ব্যাংক দখল, ঘাট, বাস টার্মিনাল দখল, এ সমস্ত অবান্তর বিষয়গুলো উত্থাপন করে আমরা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি করছি। এসব থেকে আমাদের বিরত থাকতে হবে।

সম্মেলনে মোস্তফা জামাল হায়দার আরও বলেন, বিগত জুলাই আগস্টের মহান সংগ্রাম আজও ফুরিয়ে যায়নি। স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরা এখনো বিচরণ করছে এবং বিভিন্ন প্রকার চক্রান্ত ষড়যন্ত্র করছে। তাই আমি মনে করি, জুলাই আগস্টের চাইতেও জাতীয়তাবাদী, দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য এখন আরও বেশি প্রয়োজন।

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মনজুরুল ইসলাম সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। পরিচালনা করেন ইসলামী ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১০

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১১

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১২

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৩

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৪

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৫

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১৬

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৭

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৮

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৯

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

২০
X