তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৩ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০৫ পিএম
প্রিন্ট সংস্করণ

১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’

১৪ দিনব্যাপী ‘ঢাকা মহানগর নাট্য উৎসব’

‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’-এর উদ্যোগে ‘শিল্পের আলোয় ভরে উঠুক মঞ্চের আঙিনা, দর্শকই স্বজন, দর্শকই প্রেরণা’ শীর্ষক স্লোগান নিয়ে ১৫ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ দিনব্যাপী বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘ঢাকা মহানগর নাট্য উৎসব ২০২৫’-এর প্রথম পর্যায়। ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতি প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন শতজন নাট্যদর্শক এবং মঞ্চাভিনেত্রীরা। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে এই উৎসব বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তন, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল এবং জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এই উৎসবে পর্যায়ক্রমে ৫টি মিলনায়তনে মোট ৮৫টি নাট্যদল তাদের নাটক মঞ্চস্থ করবে। এ ছাড়াও থিয়েটারের সংকট, সম্ভাবনা ও দর্শক সম্পৃক্ততার বিষয়গুলো বিবেচনায় নিয়ে আয়োজন করা হবে তিনটি সেমিনার।করোনা অতিমারির পর থেকে মঞ্চনাটকের দর্শক সংকট ক্রমেই বেড়ে চলেছে। দেশের বর্তমান পরিস্থিতিতে নাটকে দর্শক উপস্থিতি আশাব্যঞ্জক নয়। এমন পরিস্থিতিতে থিয়েটার চর্চায় গতিশীলতা আনতে নাট্যদল ও নাট্যকর্মীদের উজ্জীবিত করতে বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার ৩টি মঞ্চ, জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রসহ ঢাকার মঞ্চগুলোকে থিয়েটারবান্ধব করে তোলা এবং দর্শকদের উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে ঢাকা মহানগরে থিয়েটার চর্চারত ৮৫টি নাট্যদল সমন্বয়ে গঠিত হয়েছে ‘ঢাকা মহানগর নাট্য পর্ষদ’। উৎসবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চায়ন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে আদালত : তথ্য উপদেষ্টা

শসা তেঁতো কি না হাতে নিয়েই বুঝবেন যেভাবে

ছাত্রলীগের রাজনীতিতে যুক্ত থাকায় ছেলেকে ত্যাগের ঘোষণা বাবার

প্রতিষ্ঠাবার্ষিকী ও মহররম ঘিরে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ : ডিএমপি

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

১০

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

১১

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

১২

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

১৩

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১৪

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১৫

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১৬

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৮

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৯

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

২০
X