কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:১৩ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল স্বাস্থ্য অধিদপ্তর

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু শনাক্তে ব্যবহৃত তিন ধরনের পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করেছে। সোমবার (৩০ জুন) সন্ধ্যায় জারি করা এক নির্দেশনার মাধ্যমে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ডেঙ্গু শনাক্তে এনএসই পরীক্ষার সর্বোচ্চ ফি হবে ৩০০ টাকা। একই পরিমাণ ফি নির্ধারণ করা হয়েছে আইজিজি ও আইজিএম পরীক্ষার জন্যও। এ ছাড়া সিবিসি পরীক্ষার সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা।

নির্দেশনায় স্পষ্ট করে বলা হয়েছে, কোনো অবস্থাতেই এসব পরীক্ষার জন্য নির্ধারিত মূল্যের বেশি অর্থ গ্রহণ করা যাবে না। নির্ধারিত ফি’র বেশি আদায়ের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এই নির্দেশনা দেশের সব সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের জন্য প্রযোজ্য হবে। নির্দেশনা কার্যকর থাকবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এদিকে চলতি বছরে এক দিনে রেকর্ড ৪২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল রোববার (২৯ জুন) সকাল ৮টা থেকে সোমবার (৩০ জুন) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। আক্রান্তদের মধ্যে সর্বাধিক ১৪৯ জন বরিশাল বিভাগের বাসিন্দা। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ের মধ্যে ডেঙ্গুতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এতে বলা হয়, নতুন ভর্তিকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪২ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৫ জন। এ ছাড়া খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ৩৫৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত মোট ৯ হাজার ৮৭ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১০

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১১

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১২

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৩

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৪

আ.লীগ নেতা কারাগারে

১৫

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

১৬

প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন  

১৭

আদালতে জবানবন্দি / মেয়েকে মারধরের প্রতিশোধ নিতেই ৬ বছরের শিশুকে হত্যা

১৮

নতুন যে দলে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসের বিদ্রোহীরা

১৯

নিজেদের ডাকা বিক্ষোভেই প্রকাশ্যে চড় খেলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা

২০
X