স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ১০:১২ পিএম
অনলাইন সংস্করণ

‘যতদিন ফুটবল ভালোবাসব, খেলে যাব’—ভবিষ্যৎ নিয়ে খোলামেলা নেইমার

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত
নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

অন্য অনেক কিছু নিয়ে বিতর্ক থাকলেও, ফুটবলের প্রতি নেইমারের ভালোবাসা নিয়ে কখনোই প্রশ্ন ওঠেনি। বয়স ৩৩ ছুঁলেও এখনও খেলার প্রতি তার টান একটুও কমেনি। সান্তোসে ফিরে নিজের শৈশবের ক্লাবে আবারও নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান তারকা। চুক্তির মেয়াদ এই বছরের শেষ পর্যন্ত হলেও, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর সুযোগ থাকছে।

সম্প্রতি পরিবারের সদস্যদের সাথে এক ঘরোয়া সাক্ষাৎকারে নিজের খেলোয়াড়ি ভবিষ্যৎ, ভালোবাসা, এবং সমালোচনার জবাব নিয়ে খোলামেলা কথা বলেছেন নেইমার। জানালেন, যতদিন মাঠে নিজের মতো করে পারফর্ম করতে পারবেন, ততদিন ফুটবল ছাড়ছেন না।

এসিএল ইনজুরি কাটিয়ে সান্তোসে ফিরলেও নেইমার এখনো পুরোপুরি ফিট নন। ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে খেলতে গিয়ে বড় ইনজুরিতে পড়েন, যার ধাক্কা এখনও সামলে উঠতে পারেননি। চলতি বছর সান্তোসের হয়ে ১৫ ম্যাচে মাত্র ৩ গোল ও ৩ অ্যাসিস্ট করতে পেরেছেন, জাতীয় দলে ফেরাও হয়নি।

তবে মাঠের বাইরের জীবন নিয়ে নেইমার যতটা আলোচনায় থাকেন, নিজের মনটা ঠিক ততটাই খারাপ হয় তার। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা তাকে ব্যক্তিগতভাবে আঘাত করলেও মানসিকভাবে ভেঙে পড়েন না, এমনটাই জানিয়েছেন এই ব্রাজিলিয়ান তারকা। তার কথায়, ‘আমার ফুটবল ক্যারিয়ার একদিন শেষ হয়ে যাবে, তবে আমার নাম ইতিহাসে থেকে যাবে।’

নেইমার আরও মনে করিয়ে দেন, যারা সত্যিকার অর্থে তাকে চেনেন, তারা জানেন তিনি কেমন মানুষ—এবং সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এই মুহূর্তে প্রশ্নটা একটাই: নেইমার কি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের জার্সিতে শেষবারের মতো ঝলক দেখাতে পারবেন? উত্তরটা সময়ই দেবে, তবে নেইমারের কথায় এক জিনিস স্পষ্ট—ফুটবলের প্রতি ভালোবাসা শেষ না হওয়া পর্যন্ত, বিদায় বলার কোনো পরিকল্পনা নেই তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X