স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

নিলামের মঞ্চে শেবাগ-পুত্র ও কোহলির ভাতিজা

শেবাগ-কোহলির পরবর্তী প্রজন্মকে দেখা যাবে ক্রিকেটে। ছবি : সংগৃহীত
শেবাগ-কোহলির পরবর্তী প্রজন্মকে দেখা যাবে ক্রিকেটে। ছবি : সংগৃহীত

ভারতের ক্রিকেট ইতিহাসে দুই কিংবদন্তি নাম—বীরেন্দ্র শেবাগ ও বিরাট কোহলি। এবার সেই দুই তারকার পরবর্তী প্রজন্মকে দেখা যেতে পারে একসঙ্গে খেলতে, দিল্লি প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসন্ন আসরে। আগামী ৫ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ডিপিএলের নিলামে নাম উঠতে চলেছে শেবাগের ছেলে এবং কোহলির ভাতিজার।

দিল্লি অনূর্ধ্ব-১৯ দলে খেলা ১৭ বছর বয়সী আর্যবীর শেবাগ এরই মধ্যে নজর কেড়েছেন ব্যাট হাতে। মেঘালয়ের বিপক্ষে ঝড়ো ২৯৭ রান করে প্রমাণ দিয়েছেন, বাবার রক্ত বইছে তার শরীরেও। তিনি রয়েছেন 'বি' ক্যাটাগরিতে। একই ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন তার ছোট ভাই বেদান্ত শেবাগও, যিনি একজন প্রতিশ্রুতিশীল অফস্পিনার ও খেলেছেন দিল্লি অনূর্ধ্ব-১৬ দলে।

অন্যদিকে, আর্যবীর কোহলি, বিরাট কোহলির ভাতিজা ও বিকাশ কোহলির ছেলে। ১৫ বছর বয়সী এই লেগস্পিনার দিল্লি অনূর্ধ্ব-১৬ স্কোয়াডের অংশ ছিলেন গত মৌসুমে। বর্তমানে রাজকুমার শর্মার অধীনে প্রশিক্ষণ নিচ্ছেন, যিনি বিরাট কোহলির শৈশবের গুরু হিসেবে খ্যাত।

এবারের ডিপিএলে নতুন সংযোজন হিসেবে থাকছে দুই দল—আউটার দিল্লি ও নিউ দিল্লি। পূর্ববর্তী আসরে ছয়টি দল ছিল: সাউথ দিল্লি সুপারস্টারজ, ইস্ট দিল্লি রাইডার্স, সেন্ট্রাল দিল্লি কিংস, নর্থ দিল্লি স্ট্রাইকার্স, ওয়েস্ট দিল্লি লায়ন্স এবং পুরানি দিল্লি ৬। আগের আসরে অংশ নিয়েছিলেন আয়ুশ বাদোনি, ঋষভ পান্ত, অনুজ রাওয়াত, ঈশান্ত শর্মার মতো পরিচিত মুখও।

গতবারের মতো এবারও জমজমাট লড়াইয়ের প্রত্যাশা করছেন আয়োজকরা। তবে এবারের মূল আকর্ষণ নিঃসন্দেহে হবে তরুণ শেবাগ ও তরুণ কোহলিকে এক মঞ্চে দেখা—যেখানে রক্তের সম্পর্ক ছাড়াও ছড়িয়ে থাকবে ইতিহাস, ঐতিহ্য আর সম্ভাবনার প্রতিশ্রুতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়লার স্তূপ থেকে নবজাতকের লাশ উদ্ধার 

নেইমারকে নিয়ে আরও বড় দুঃসংবাদ পেল ব্রাজিল

রোনালদোকে বিশ্বকাপ জেতাতে ‘সুবিধা’ দেবে ফিফা, দাবি ধর্মগুরুর

যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও ইরানে শান্তি নিয়ে সংশয় কাটেনি

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলে ফিরলেন অভিজ্ঞ ব্যাটার

আলুবোখারা চাষে বদলে যাচ্ছে পাহাড়ের কৃষি চিত্র

কাবা শরিফে পরানো হলো স্বর্ণখচিত নতুন গিলাফ 

আজকে স্বর্ণের বাজারদর

১০

পুলিশের বিরুদ্ধে চাঁদা নেওয়ার অভিযোগ / সিলেটে ট্রাফিক সপ্তাহ আসে-যায়, যানজট পরিস্থিতির পরিবর্তন হয় না

১১

বিশ্বকাপ নায়ক থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা কেপ ভার্দে গোলরক্ষক 

১২

সাংবাদিক আবদুল হাই সিদ্দিকের বাবার মৃত্যুবার্ষিকী আজ

১৩

সেই ওমরাহযাত্রীর মৃত্যু, মরদেহ পাঠানোর ব্যবস্থা করলেন ধর্মমন্ত্রী

১৪

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ উদ্ভিদ সাদা মটমটিয়া

১৫

সমতায় শেষ ইরান-নিউজিল্যান্ডের দুর্দান্ত লড়াই

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

আমগাছে উঠে অনলাইনে হাজিরা দিলেন প্রধান শিক্ষক

১৮

পারদ গলল ইরান-যুক্তরাষ্টের, হিম হচ্ছেন নেতানিয়াহু?

১৯

এলাকাবাসীর সহযোগিতায় একের পর এক পুশইনচেষ্টা প্রতিহত বিজিবির

২০
X