স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৯:৫২ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৯:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলের বিপক্ষে বিশ্বকাপে খেলতে অস্বীকৃতি জর্ডানের

জর্ডান। ছবি : সংগৃহীত
জর্ডান। ছবি : সংগৃহীত

বাকিরা খেলছে, আর তারা মাঠেই নামল না! অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে বড়সড় আলোচনার জন্ম দিল জর্ডান। টুর্নামেন্টে নিজেদের নির্ধারিত ম্যাচে ইসরায়েলের মুখোমুখি হতে অস্বীকৃতি জানিয়েছে দলটি। এর ফলে নিয়ম অনুযায়ী ম্যাচে ০-২০ ব্যবধানে কারিগরি হার যুক্ত হয়েছে জর্ডানের নামের পাশে।

বাস্কেটবলের কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা ফিবার কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে, জর্ডানিয়ান বাস্কেটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—ইসরায়েলের বিপক্ষে তারা ম্যাচ খেলবে না। নির্ধারিত সময়ে দলটি কোর্টে না নামায় নিয়ম অনুযায়ী ম্যাচটি ইসরায়েলের অনুকূলে দেওয়া হয়।

জর্ডান অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল দল।

এই সিদ্ধান্তের ফলে গ্রুপ ‘সি’-তে পয়েন্ট টেবিলে বড়সড় পরিবর্তন এসেছে। ইসরায়েল এখন দুই ম্যাচে দুই জয়ে শীর্ষে। অন্যদিকে, টানা দুই ম্যাচে হার জর্ডানকে ঠেলে দিয়েছে তলানিতে।

এই গ্রুপের অন্য দুই দল—ডমিনিকান রিপাবলিক ও সুইজারল্যান্ড। ডমিনিকানদের ঝুলিতে একটি জয় থাকলেও সুইজারল্যান্ড এখনো জয়হীন।

জর্ডানের এই বয়কট কেবল একটি ম্যাচ নয়, বরং আঞ্চলিক রাজনীতিরও প্রতিফলন। ক্রীড়াক্ষেত্রে এমন অবস্থান বিতর্ক তৈরি করলেও, এটিই প্রথম নয়। আন্তর্জাতিক প্রতিযোগিতায় এর আগেও একাধিক দেশ কূটনৈতিক ও রাজনৈতিক বিবেচনায় প্রতিপক্ষ দলকে বয়কট করেছে।

বিশ্বমঞ্চে জর্ডানের এমন পদক্ষেপ নিয়ে আলোচনা যেমন চলছে, তেমনি ফিবার সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পদক্ষেপও থাকছে নজরে। মাঠের বাইরের এই কূটনৈতিক বার্তা শেষ পর্যন্ত টুর্নামেন্টের গতি ও প্রতিযোগিতার পরিবেশে কী প্রভাব ফেলবে, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলকে সারজিসের প্রশ্ন

৩০ বছর পর দখলমুক্ত সরকারি রাস্তা

হাদি হত্যায় তার বড় ভাইয়ের সংশ্লিষ্টতা থাকতে পারে : ফারুক হাসান

সরকারকে ধন্যবাদ দিয়ে ‘সব নিরপরাধ মায়ের’ মুক্তি চাইলেন আইভী

ওসির নেতৃত্বে থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে রক্তাক্ত 

নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের

রিজার্ভ আরও বাড়ল

মায়ানমারে পাচারের পথে বিপুল সিমেন্ট জব্দ, আটক ৯

কারামুক্ত আইভী লড়বেন সিটি করপোরেশন নির্বাচনে

পদত্যাগের দুদিন পর পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি দীপেন দেওয়ানের বার্তা

১০

এনসিপি নেতার বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

১১

৫ দিন দেশের আবহাওয়া কেমন থাকবে?

১২

প্রিমিয়ার ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর নূরুল আলমের বইয়ের মোড়ক উন্মোচন

১৩

নিখোঁজের একদিন পর পতিত জমিতে মিলল বৃদ্ধার মরদেহ

১৪

মার্কিন নিষেধাজ্ঞায় চট্টগ্রামে বর্হিনোঙরে পড়ে আছে ৬০ কোটি টাকার জাহাজ

১৫

দেশে ফেরার পরই কারাগারে, সাবেক সেই প্রধানমন্ত্রী এবার পাচ্ছেন মুক্তি

১৬

যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে : আরাগচি

১৭

ইতিহাসের দীর্ঘতম সফরে নিউজিল্যান্ডে যাচ্ছে ভারত, খেলবে এক ডজন ম্যাচ 

১৮

টিকিট জালিয়াতির আন্তর্জাতিক ফাঁদ

১৯

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা / বাজেটের আগে বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘স্বেচ্ছাচারী’ সিদ্ধান্ত

২০
X