তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ জুলাই ২০২৫, ১২:৫৩ পিএম
প্রিন্ট সংস্করণ

মামলা নিয়ে মুখ খুললেন ডিপজল

মামলা নিয়ে মুখ খুললেন ডিপজল

মুভি লর্ডখ্যাত অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলসহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার এক আদালতে মামলা হয়েছে। গত মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

এদিন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন।

বিষয়টি নিয়ে এতদিন চুপ ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সেক্রেটারি মনোয়ার হোসেন ডিপজল। অবশেষে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিবৃতি দিয়েছেন। তিনি লিখেছেন, ‘এই দেশের প্রেক্ষাপটে অদ্ভুত সব ঘটনা ঘটে। সম্প্রতি ঘটে যাওয়া একটি বিষয়ে আমরা সকলেই সচেতন। সাংবাদিক ভাইয়েরা, আপনারা উল্টো প্রশ্নগুলো করেননি! যে ঘটনা ঘটেছে—আপনার শরীরে এসিড দেওয়া হয়েছে বললেন, এটি অত্যন্ত উদ্বেগজনক। আর তা ঘটার পর আপনি যদি বাসায় ফিরে গিয়ে ঘুমিয়ে পড়েন, এটি কি যুক্তিযুক্ত?’

ডিপজল লিখেছেন, ‘এ ছাড়া আমরা দেখেছি যে সেই আপনি নিজের শরীরে কেরোসিন ঢেলে দিয়েছেন! তাহলে কি ঘটনা ঘটেছে, সেটি কি নিছক সতর্কতার অভাব, নাকি কিছু অন্য ধরনের খেলা? এডভোকেট ভাইদের উদ্দেশে বলতে চাই, আপনারা সত্য-মিথ্যা যাচাই করে চলুন আইনগত সহযোগিতা করার পথে এগোবেন। অর্থের দিকে দৃষ্টি দিলে সমাজে আরও বিশৃঙ্খলা বাড়তে পারে। আইনের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে, তাই আশা করি সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার কার্যকর করা হবে।’

তিনি আরও লেখেন, ‘আমি দৃঢ়ভাবে মহিলার শাস্তির দাবি করছি এবং তার সহযোগীদেরও আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অদ্ভুত ঘটনার পেছনে থাকা প্রকৃত সত্য উন্মোচনের মাধ্যমে আমাদের সমাজে ন্যায় প্রতিষ্ঠা পাক এবং আমরা যেন পুনরায় এ ধরনের ঘটনার সম্মুখীন না হই। আমাদের উচিত, আইনের শাসনকে অগ্রগতি করা এবং মানুষের অধিকার রক্ষার জন্য সচেষ্ট থাকা। এভাবে আমরা সমাজে নিরাপত্তা এবং ন্যায় প্রতিষ্ঠা করতে পারব।’

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

সোনার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১০

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১১

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১২

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৩

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৫

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৬

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৭

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৮

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৯

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

২০
X