তারাবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:১৪ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রকাশ্যে ক্যাটরিনার বেবিবাম্প

ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত
ক্যাটরিনা কাইফ । ছবি : সংগৃহীত

বলিউডের জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন—গত সপ্তাহে এমন খবর ছড়িয়ে পড়েছিল ভারতীয় মিডিয়ায়। এবার সেই খবরের প্রমাণও সামনে এলো। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, চেরি রঙের একটি গাউন পরে ক্যাটরিনা; সেই ছবিতেই স্পষ্ট হয়েছে তার বেবিবাম্প। প্রিয় তারকার মাতৃত্বের খবর ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। কেউ লেখেছেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না।’ অন্য এক ভক্ত জানিয়েছেন, ‘ক্যাটরিনার মা হওয়ার খবর শুনে আমি ছেলেমানুষের মতো খুশি।’

এদিকে, সূত্রের বরাতে জানা গেছে, চলতি বছরের অক্টোবর বা নভেম্বর মাসে ক্যাটরিনা কাইফ সন্তানের জন্ম দিতে পারেন। তবে নায়িকা ও তার স্বামী অভিনেতা ভিকি কৌশল এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি।

ক্যাটরিনা ও ভিকি কৌশল ২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা প্যালেসে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের অনুষ্ঠানটি ছিল বলিউডের অন্যতম আলোচিত আয়োজন। এদিকে অভিনয়ের দিক থেকে ব্যস্ত সময় পার করছেন ভিকি এবং বিয়ের পর থেকেই ক্যাটরিনা আছেন অভিনয় থেকে কিছুটা দূরে। তাকে সর্বশেষ দেখা গেছে ‘মেরি ক্রিসমাস’ সিনেমায়, যেখানে তার সহশিল্পী ছিলেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি। অন্যদিকে, ভিকি কৌশল সম্প্রতি অভিনয় করেছেন ‘ছাভা’ সিনেমায়, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করেছেন রাশমিকা মান্দানার সঙ্গে।

প্রকাশ্যে ধরা পড়া বেবিবাম্পের ছবি ভক্তদের আনন্দ আরও বাড়িয়ে দিয়েছে। মাতৃত্বের পথে ক্যাটরিনার এ নতুন অধ্যায়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ এখন প্রথম সন্তানের আগমনের অপেক্ষায়। বলিউডের এ অভিনেত্রী অভিনয় থেকে দূরে থাকলেও ব্যস্ততা আছে বিভিন্ন প্রোডাক্টের বিজ্ঞাপন নিয়ে। এ ছাড়া ২০১৯ সালে ‘কে বিউটি’ নামে একটি ভারতীয় বিউটি প্রোডাক্ট লাইন চালু করেন ক্যাট। যেই ব্র্যান্ডের লক্ষ্য ভারতীয় ত্বকের উপযোগী মানসম্পন্ন ও পেশাদার মেকআপ সরঞ্জাম তৈরি করা। বর্তমানে ক্যাটরিনা এ প্রতিষ্ঠানের প্রোডাক্ট রিভিউ নিয়েই ব্যস্ত সময় পার করছেন, যার প্রমাণ মিলেছে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও প্রতিষ্ঠানটির ইনস্টা অ্যাকাউন্টে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

১০

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

১১

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

১২

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

১৩

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

১৪

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

১৫

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১৬

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১৭

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১৮

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৯

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

২০
X