কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নাম প্রকাশের পর শুভেচ্ছায় ভাসছে ক্যাটরিনার ছেলে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দীর্ঘদিন পর ছেলের হাতের ছবিসহ নাম প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল। সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন এ তারকা দম্পতি।

পোস্ট করে ক্যাটরিনা কাইফ ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের আলোর রশ্মি বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, সেটি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’

তিনি আরও লিখেছেন, “‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। যার অর্থ ভোর বা সকাল। এক নতুন যুগের সূচনা বলা চলে।’

এদিকে নেটিজেনদের দীর্ঘদিনের আগ্রহ ছিল ভি-ক্যাটের সন্তানের নাম জানার। ছবি পোস্ট করতেই কমেন্ট বক্সে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্ত-অনুরাগীরা। ক্যাটরিনার পোস্টে ভালোবাসায় ভরিয়েছেন সেলিব্রেটিরাও।

অভিনেত্রী পরিণীতি চোপড়া লিখেছেন, ‘ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।’

এ ছাড়া দিয়া মির্জা থেকে শুরু করে ভূমি পেডনেকর, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারিসহ সবাই ভালোবাসায় ভরিয়েছেন বিহানকে।

২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় বিয়ে করেন তারা। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরাই সে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এরপর ২০২৫ সালের ৭ নভেম্বর ছেলেসন্তানের বাবা-মা হন এ তারকা দম্পতি। সন্তান জন্মের পর থেকেই তারা কখনো ছেলেকে প্রকাশ্যে আনেননি। এমনকি এ তারকা দম্পতির ছেলের নাম কি, তাও ভক্ত-অনুরাগীরা জানতে পারেননি। সে প্রতীক্ষায় এতদিন ছিলেন ভক্ত-অনুরাগীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X