তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩২ এএম
প্রিন্ট সংস্করণ

কোক স্টুডিও বাংলায় হাবিবের ‘জাদু’

কোক স্টুডিও বাংলায় হাবিবের ‘জাদু’

কোক স্টুডিও বাংলা মানেই নতুন চমক, নতুন আয়োজন। সিজন-৩ শুরুর পর থেকেই দর্শক-শ্রোতাদের প্রত্যাশা ছিল একটাই—জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদের কণ্ঠে একটি গান। অবশেষে সেই অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আসছে কোক স্টুডিও বাংলার নতুন গান ‘জাদু’— যেখানে থাকছেন হাবিব ওয়াহিদ। তার সঙ্গে কণ্ঠ মেলাবেন তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহের নিগর রুস্তম। গানটি আজ বৃহস্পতিবার কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে নিশ্চিত হওয়া গেছে।

দীর্ঘ বিরতির পর গত ২৩ আগস্ট হাশিম মাহমুদের ‘বাজি’ গান দিয়ে প্রকাশ পায় সিজন-৩-এর চতুর্থ গান। এরপর ১০ সেপ্টেম্বর প্রকাশিত হয় ‘লং ডিস্ট্যান্স লাভ’। দুই গানই আলোচনায় এসেছে তুমুলভাবে। এবার ‘জাদু’ ঘিরে তৈরি হয়েছে অন্যরকম উত্তেজনা। কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে একটি পোস্টে জানানো হয়েছে, ‘এই সিজনে গানের ম্যাজিক চলছেই। এরপর কে আসবে জাদু নিয়ে?’ এ ঘোষণায় ভক্তরা উচ্ছ্বাসে মেতেছেন। ‘জাদু’ গানটি হাবিব ওয়াহিদের ২০০৬ সালে প্রকাশ পাওয়া জনপ্রিয় বাংলা পপ অ্যালবাম ‘শোনো’-এর দ্বিতীয় গান। এ অ্যালবামে সব মিলিয়ে নয়টি গান ছিল। তার মধ্যে ‘জাদু’ একটি। এবার নতুনভাবে তাজিকিস্তানের জনপ্রিয় গায়িকা মেহেরের সঙ্গে ফিউশন হয়েছে গানটি।

উল্লেখ্য, ‘শোনো’ ছিল হাবিবের প্রথম একক অ্যালবাম, যেখানে নয়টি গান স্থান পেয়েছিল। ব্যতিক্রমী সুর, আধুনিক প্রযোজনা এবং বহুমাত্রিক ঘরানার মিশেলে অ্যালবামটি শ্রোতাদের মাঝে বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। সেই অ্যালবামের গানকেই নতুন রূপে পরিবেশন করতে যাচ্ছেন হাবিব। যদিও কোক স্টুডিও এখনো আনুষ্ঠানিকভাবে শিল্পীর নাম প্রকাশ করেনি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ইউক্রেনের সেনাবাহিনীতে রদবদল করলেন জেলেনস্কি

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

১০

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

১১

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

১২

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১৩

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১৫

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৬

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৭

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৮

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৯

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

২০
X