তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

পূজার সাজে তানজিন তিশা

তানজিন তিশা । ছবি : সংগৃহীত
তানজিন তিশা । ছবি : সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা ঘিরে সাজসজ্জার রঙিন আবহ ছড়িয়ে পড়েছে সর্বত্র। উৎসবের আমেজে পিছিয়ে নেই তারকারাও। পূজার সাজে এক বিশেষ ফটোশুটে অংশ নিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। লাল শাড়ি, সোনালি কারুকাজ আর ঐতিহ্যবাহী গহনার সমাহারে তিশাকে দেখা গেছে একেবারেই বাঙালি রূপে।

ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে এই সাজ ফুটিয়ে তুলেছে পূজার উৎসবের অনন্য আবেদন। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দি তানজিন তিশার ছবিগুলো এরই মধ্যে দর্শকের নজর কাড়ছে।

শিল্প-সংস্কৃতিমনা বাঙালির অন্যতম বড় উৎসব দুর্গাপূজা শুধু ধর্মীয় নয়, সামাজিক ও সাংস্কৃতিক উদযাপনও বটে। পূজার দিনে শাড়ি আর অলংকারে নিজেকে সাজানো নারীদের কাছে এক বিশেষ আনন্দ। সেই আনন্দকেই আরও উজ্জ্বল করেছেন অভিনেত্রী তানজিন তিশা।

এই ফটোশুট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের আগ্রহ ও প্রশংসা দুটিই পাচ্ছেন তিশা। অনেকেই মন্তব্য করেছেন, পূজার আবহে তানজিন তিশার এই সাজ বাঙালি নারীর শাশ্বত সৌন্দর্যকেই নতুনভাবে তুলে ধরেছে।

ফটোশুট ছাড়াও এই অভিনেত্রী ব্যস্ত আছেন নাটক নিয়ে। তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছে এ কে পরাগের পরিচালনায় ‘ফান্দা’ নাটকে। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন খায়রুল বাসার। নাটকটি নির্মাণ করেছেন এ কে পরাগ, গল্পও লিখেছেন তিনি। যেখানে তিশার অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়।

অভিনেত্রী তানজিন তিশার এরইমধ্যে ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা হয়েছে। আছে মডেলিং ও বিজ্ঞাপনের ব্যস্ততাও। তবে এবার তিনি অপেক্ষায় আছেন বড় পর্দায় অভিনয়ের। এরই মধ্যে ঢালিউড সুপার স্টার শাকিব খানের সঙ্গে তার একটি সিনেমা করার গুঞ্জন রয়েছে। আছে কলকাতার সিনেমায় কাজের সুযোগও। তবে এখনো এ অভিনেত্রীর পক্ষ থেকে বড় পর্দায় কাজের আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। তিশা জানান, সময় হলেই বড় পর্দায় অভিনয়ের বিষয়ে আনুষ্ঠানিকভাবে তিনি নিজেই জানাবেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X