লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:০৫ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের হাতে আটক চার ডাকাত। ছবি : সংগৃহীত
ডিবি পুলিশের হাতে আটক চার ডাকাত। ছবি : সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২১ জুলাই) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চারজন হলেন- রায়পুর উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা মো. মোশারফ হোসেন (৩৫), চাঁদপুরের হাইমচর উপজেলার আলগীবাজার ইউনিয়নের বাসিন্দা সাদেক হোসেন মাল (৩৮), একই উপজেলার গজারিয়া ইউনিয়নের বাসিন্দা মানিক ব্যাপারী (৩২) এবং রামগতি উপজেলার চর কাশিয়া ইউনিয়নের বাসিন্দা মামুদ (৪০)।

পুলিশ জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের বটতলা এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ চার ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা, একটি হাইস, একটি রেঞ্জ, দুটি চাকু, একটি চাপাতি, একটি রামদা, একটি কিরিচ, দুটি কোড়াবাটি, তিনটি মোবাইল ফোন, দুটি নি-ক্যাপ, একটি বেল্টের অংশবিশেষ ও এক জোড়া জুতা জব্দ করা হয়। এসময় আরও ২/৩ জন ডাকাত সদস্য কৌশলে পালিয়ে যায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী কালবেলাকে বলেন, আটক ডাকাতদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় অন্য দুই ডাকাতকে গ্রেপ্তারে চেষ্টা চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, ডাকাতি ও সংঘবদ্ধ অপরাধ দমনে আমাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা/এসআই/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলের বৈঠক

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১০

নিট প্রশ্নফাঁসে উত্তাল ভারত / টপার বললেন ‘আন্দোলনে না গিয়ে বাসায় পড়াশোনা করেছি’

১১

অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ঢাকায় ট্রিবিউট কনসার্ট

১২

ইউপি নির্বাচনের আগাম প্রচারণা, বিএনপি নেতাকে শোকজ

১৩

এফএসআরইউতে ত্রুটি / জাতীয় গ্রিডে কমেছে গ্যাস সরবরাহ

১৪

স্থানীয় সরকার নির্বাচন ও তপশিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল

১৫

বেনাপোল কাস্টমসের রাজস্ব লক্ষ্যমাত্রা ১০ হাজার ৫৮৮ কোটি

১৬

সাইদুর রহমানের নতুন দায়িত্ব বাংলাদেশের জনকূটনীতির নতুন সম্ভাবনা

১৭

ভিসা সুবিধায় উগান্ডার চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশি পাসপোর্ট

১৮

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

১৯

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

২০
X