কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পিএম
আপডেট : ২২ জুলাই ২০২৬, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: সংগৃহীত

ইরান যদি হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেয়, তাহলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জন্য ঝুঁকি তৈরি করবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপির।

রুবিওর এই বক্তব্যের সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে হুমকি কমাতে ইরানের সামরিক স্থাপনায় টানা ১১তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের বৈঠকে রুবিও বলেন, ‘মধ্যপ্রাচ্যে যদি এমন নজির তৈরি হয় যে, কোনো দেশ আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণ করবে, টোল আদায় করবে এবং অর্থ না দিলে জাহাজ ধ্বংস করবে, তাহলে বিশ্বের অন্য অঞ্চলগুলোতেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি থাকবে।’

তিনি বলেন, ‘মূল বিষয়টি খুবই সহজ। ইরান এমন একটি অধিকার দাবি করছে, যার কোনো আইনি ভিত্তি নেই।’

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ নিয়ন্ত্রণের কোনো আইনি অধিকার ইরানের নেই উল্লেখ করে রুবিও বলেন, ‘নৌ চলাচলের স্বাধীনতার মৌলিক নীতি এখন হুমকির মুখে। এটি কোনোভাবেই হতে দেওয়া যায় না।’

রুবিওর এ বক্তব্য এমন সময় এলো, যখন দক্ষিণ চীন সাগরে চীন ও আসিয়ানভুক্ত কয়েকটি দেশের মধ্যে সামুদ্রিক দাবি নিয়ে উত্তেজনা চলছে। বৈশ্বিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়েও দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে।

মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছান রুবিও। তার সফরের সময়ই বিতর্কিত জলসীমায় চীন ও ফিলিপাইনের নৌবাহিনীর সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে।

বুধবার আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের কথা রয়েছে রুবিওর। এ ছাড়া তিনি কোয়াড জোটের সদস্য ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করবেন।

রুবিও বলেন, ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ এখনো খোলা রয়েছে। তবে তার অভিযোগ, তেহরান আলোচনাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এখনো ইতিবাচক ও গঠনমূলক আলোচনা এবং সমঝোতায় অংশ নিতে প্রস্তুত। তবে এর জন্য উভয় পক্ষকেই নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘সমস্যা হলো, ইরান এখনো আলোচনাকে গুরুত্বসহকারে নিচ্ছে না। তারা যদি আন্তরিক হয়, আমরাও আন্তরিক থাকব। আর তা না হলে নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাঁতার জানতেন না কাউসার, সহকর্মীকে উদ্ধারে গিয়ে হারালেন প্রাণ

রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে চার্জগঠন পেছাল

আইইউবিএটি ও লে মেরিডিয়ান ঢাকার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

কাল মুক্তি পাচ্ছে বিজয়ের বিদায়ী সিনেমা

এলএল.বি ফল-২০২৬ / ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠিত

জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা, পুলিশ সদস্য নিহত

গাজী নজরুলকে নিয়ে দলীয় সিদ্ধান্ত ইসিকে জানাবে জামায়াত

বিশ্বকাপে ইরানের ফুটবল দলের ওপর বৈষম্যমূলক আচরণ করেছে যুক্তরাষ্ট্র: রাশিয়া

একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন

১০

অবৈধ সিসা কারখানা গুঁড়িয়ে দিয়ে ২ লাখ জরিমানা

১১

এসিল্যান্ড হচ্ছেন প্রশাসন ক্যাডারের ৫০ কর্মকর্তা

১২

দেশে কত দিনের জ্বালানি তেলের মজুত আছে, জানাল মন্ত্রণালয়

১৩

নৈতিক স্খলন প্রমাণিত / জামায়াত এমপি গাজী নজরুলকে দল থেকে বহিষ্কার

১৪

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

১৫

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

১৬

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

১৭

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

১৮

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

১৯

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

২০
X