তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৩ এএম
প্রিন্ট সংস্করণ

হাসিনের সুরে কনা

হাসিনের সুরে কনা

প্রকাশ পেয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী কনার নতুন গান ‘নীরবে’। এটি নতুন প্রজন্মের সংগীত পরিচালক হৃদয় হাসিনের পরিকল্পনায় শুরু হওয়া বিশেষ সংগীত প্রজেক্ট ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’-এর প্রথম গান। গানের কথা লিখেছেন সৈয়দা হেমা এবং সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় হাসিন।

কনা বলেন, ‘গানটা আমার বেশ ভালো লেগেছে। অনেকটা নব্বই দশকের ব্যান্ড সংগীতের আমেজ পাওয়া যায় এতে, যা আমার বিশেষভাবে পছন্দের। কথাগুলোও সুন্দরভাবে লেখা হয়েছে। আর হাসিনের কাজ আমার বরাবরই ভালো লাগে। সব মিলিয়ে আমি আশাবাদী গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

অন্যদিকে হৃদয় হাসিন জানান, কনাকে মাথায় রেখেই এ গানটি তৈরি করেছেন তিনি। বলেন, ‘কনা আপু আমার প্রিয় একজন শিল্পী ও মানুষ। রেট্রো ক্ল্যাসিক ধাঁচের এ গানটা ওনাকে ভেবেই করা হয়েছে। আশা করছি, শ্রোতারা আমাদের এ প্রচেষ্টা ভালোভাবে গ্রহণ করবেন।’

হৃদয় হাসিন আরও জানান, ‘হৃদয় হাসিন ফিচারিং ভ্যারিয়াস আর্টিস্টস’ তার দীর্ঘদিনের স্বপ্নের প্রজেক্ট। বহু পরিকল্পনার পর অবশেষে প্রথম সিজন শুরু হলো। প্রথম সিজনে কনার পাশাপাশি আরও গান গেয়েছেন সংগীতশিল্পী লিজা ও নদী। প্রতিটি গানেই ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে, যাতে শ্রোতারা নতুন ধরনের স্বাদ পান।

কনার গাওয়া ‘নীরবে’ গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে হৃদয় হাসিনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। পর্যায়ক্রমে প্রথম সিজনের অন্যান্য গানও একই চ্যানেল থেকে প্রকাশ করা হবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X