রাজু আহমেদ
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০৯:০৮ এএম
প্রিন্ট সংস্করণ

ভালো গল্পেই সুখ তাসনুভা তিশার

তাসনুভা তিশা । ছবি : সংগৃহীত
তাসনুভা তিশা । ছবি : সংগৃহীত

ছোট পর্দার পরিচিত মুখ তাসনুভা তিশা। নিয়মিত কাজ করে দর্শকদের মুগ্ধ করছেন তিনি। বিশেষ করে অভিনেতা আরশ খানের সঙ্গে তার জুটি নাট্যপ্রেমীদের কাছে আলাদা এক আবেদন তৈরি করেছিল। তবে বেশ কয়েক মাস হলো এই জুটিকে একসঙ্গে পর্দায় দেখা যাচ্ছে না। কেন? জানতে চাইলে হাসি চাপা কণ্ঠে তিশা শুধু বললেন, ‘যদি ভালো গল্প পাই, আর আমাদের সময় মেলে তাহলে অবশ্যই আমরা কাজ করব।’

বর্তমান সময়ে যখন ভিউ আর ট্রেন্ডই হয়ে উঠেছে সাফল্যের মাপকাঠি, সেখানে তিশার ভাবনা কিছুটা ভিন্ন। তিনি বললেন, ‘নাটকের ভিউ নিয়ে আমি খুব একটা চিন্তা করি না। আগেও করিনি, এখনো করি না। কোনো নাটক যদি ভিউ পায়, খুশি হই; না পেলেও মন খারাপ হয় না। আসলে অভিনয়ের সময় যদি আরাম লাগে, চরিত্রে যদি ডুবে যেতে পারি—সেটাতেই আমি সুখী।’ অভিনয়জীবনে তিশার অভিনীত নাটকের তালিকা ছোট নয় ‘তরী আমার হঠাৎ ডুবে যায়’, ‘প্রিয় বনলতা’, ‘ভালো আছি ভালো নেই’, ‘শেষ মুহূর্ত’, ‘ভালোবেসে পাগল’, ‘আমাদের বন্ধুত্ব’—প্রতিটি কাজই দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে ‘ভালো আছি ভালো নেই’ নাটকটিকে ঘিরে তার আবেগ ভিন্নরকম। কারণ, প্রথমবার যখন গল্পটি তার হাতে আসে, তখন তিনি মা হওয়ার অপেক্ষায় ছিলেন। শারীরিক কারণে কাজটি করতে পারেননি। এবার নতুন করে নাটকটি শেষ করতে পেরে তিনি যেমন স্বস্তি পেয়েছেন, তেমনি দর্শকও দিয়েছেন ইতিবাচক প্রতিক্রিয়া।

গল্পের প্রশংসা করতে গিয়ে নির্মাতা সারোয়ার হোসাইনের নাম নিতে ভোলেননি তিশা। বললেন, ‘নির্মাতা মায়া দিয়ে কাজটি বানিয়েছেন। নিখুঁত করার চেষ্টা করেছেন।’ সহ-অভিনেতা সুদীপ বিশ্বাস দীপকেও পেলেন তিনি সমানভাবে প্রশংসাযোগ্য। ‘দীপ দারুণ কাজ করেছে। তার অভিনয় দেখে এবং তার সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দ পেয়েছি।’

তাসনুভা তিশা দৃঢ় কণ্ঠে বলেন, ভালো গল্প আর চরিত্রই তার সবচেয়ে বড় চাওয়া। দর্শকের জন্য ট্রেন্ডি কাজ করলেও, শিল্পীসত্তার তৃপ্তি মেলে কেবল গল্পনির্ভর কাজেই। তাই তিনি ভক্তদের অপেক্ষায় রাখছেন আরেকটি নতুন ভালো গল্পের।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১০

শোকেরও ছুটি নেই

১১

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১২

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৩

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৪

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

১৫

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে দাবি / এমপি নজরুলের নির্দেশে হামলা হয়েছিল ড্রাইভারের ওপর

১৬

বিশ্ববাজারে দুই সপ্তাহের সর্বোচ্চে স্বর্ণের দাম

১৭

এলডিসি উত্তরণে প্রস্তুতিকাল বাড়ানোর সুপারিশ ইকোসকের

১৮

থালাপতি বিজয়ের ‘জন নায়াগান’ / ৪৮ ঘণ্টায় বিক্রি ১৫ কোটি টাকার টিকিট

১৯

জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার

২০
X