তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বিয়ের সাজে কেয়া পায়েল

কেয়া পায়েল। ছবি : সংগৃহীত
কেয়া পায়েল। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় ও আলোচিত তারকা কেয়া পায়েল। অভিনয়, বিজ্ঞাপন এবং ব্যবসা—তিনটি ক্ষেত্রেই নিজের দক্ষতা ও প্রতিভা প্রমাণ করেছেন তিনি। দীর্ঘদিন ধরে দর্শকপ্রিয়তার শীর্ষে থাকা কেয়া এবার দেখালেন তার ব্যবসায়িক ও ফ্যাশন সেন্সের এক অন্যরূপ।

অভিনয় জীবনের পাশাপাশি কেয়া পায়েলের রয়েছে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘পার্ল বাই পায়েল’, যেখানে তিনি বিভিন্ন ফ্যাশন ও বিয়ের থিমের ফটোশুট আয়োজন করেন। সম্প্রতি এ প্রতিষ্ঠানটির একটি বিয়ের ফটোশুটে মডেল হিসেবে অংশ নিয়েছেন কেয়া। এ ফটোশুট তার বিয়ের সাজ, সূক্ষ্ম মেকআপ, ঝকঝকে গহনা এবং পরিপূর্ণ স্টাইল একত্রে যেন এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করেছে।

ফটোশুটের প্রতিটি ছবিতে কেয়া যেন নবদম্পতির স্বপ্নময় ভাব ফুটিয়ে তুলেছেন। ছোট পর্দার পরিচিত মুখ হিসেবে তার স্বাভাবিক সৌন্দর্য এবং আত্মবিশ্বাসী ভঙ্গিমা ছবিগুলোকে আরও প্রাণবন্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় এ ছবিগুলো এরই মধ্যে প্রশংসিত হচ্ছে।

কেয়া পায়েল শুধু অভিনয়েই নয়, ব্যবসায়িক উদ্যোগেও তার স্বাদ ও নান্দনিকতার পরিচয় দিয়েছেন। ‘পার্ল বাই পায়েল’-এর মাধ্যমে তিনি নতুন প্রজন্মের নারীদের জন্য ফ্যাশন ও বিয়ের থিমের নান্দনিক ধারণা উপস্থাপন করছেন।

এদিকে নাটক নিয়েও রয়েছে কেয়ার ব্যস্ততা। সর্বশেষ তাকে ‘চোর’ শিরোনামের নতুন একটি নাটকে অভিনয় করতে দেখা গেছে, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। এটি পরিচালনা করেছেন মহিদুল মহিম।

এ ছাড়া এই অভিনেত্রী ঘুরে বেড়ানো পছন্দ করেন। কাজের ফাঁকে সুযোগ হলেই পৃথিবীর বিভিন্ন দেশে ছুটে যান এবং সেই মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে শেয়ার করেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১০

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১১

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১২

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৩

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৪

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৫

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৬

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৭

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৮

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৯

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

২০
X