শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
তারাবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ০৮:২৭ এএম
প্রিন্ট সংস্করণ

ফিরছেন নয়নতারা

নয়নতারা। ছবি : সংগৃহীত
নয়নতারা। ছবি : সংগৃহীত

বড় পর্দায় আবারও দর্শক মাতাতে প্রস্তুতি নিচ্ছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। এবার প্রথমবারের মতো তার পর্দার সঙ্গী হচ্ছেন অভিনেতা কাবিন আর এ যুগল এবার আমাদের চোখ ভরিয়ে দেবে নতুন রোমান্টিক সিনেমা ‘হাই’ দিয়ে। এরই মধ্যে নতুন সিনেমার ফার্স্ট-লুক পোস্টার প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে কাবিন ও নয়নতারা এক ঘরের ছাদে বসে একে অন্যের দিকে তাকিয়ে আছেন। পাশাপাশি দ্বিতীয় পোস্টারে দেখা যায়, তারা বাড়ির আলাদা তলায় বসে আছেন।

পোস্টের দেখে একনজরেই বোঝা যায়, সিনেমার গল্প দুই প্রতিবেশীর রোমান্টিক টানাপোড়েনের ওপর কেন্দ্রীভূত। নয়নতারা তার সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে পোস্টার শেয়ার করে লিখেছেন, “সবকিছুই শুরু হয় একটি সাধারণ ‘হাই’ দিয়ে।”

এদিকে ‘হাই’ সিনেমা দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন বিষ্ণু এডাভান এবং এটি নয়নতারা ও কাবিনের প্রথম সহযোগিতা। তবে নির্মাতা এখনো সিনেমার মুক্তির তারিখ প্রকাশ করেননি, কিন্তু প্রথম পোস্টার থেকেই শুরু হয়ে গেছে দর্শকদের কৌতূহল। এ ছাড়া বর্তমানে নয়নতারা তার ‘ডিয়ার স্টুডেন্ড’ সিনেমার জন্যও ব্যস্ত রয়েছেন। এই তামিল-মালয়ালম দ্বিভাষিক সিনেমা পরিচালনা করছেন জর্জ ফিলিপ রায় এবং সন্দীপ কুমার, যেখানে নায়িকার সঙ্গে পুনর্মিলন করছেন নিভিন পলি।

চলচ্চিত্রটির প্রকাশিত টিজার অনুযায়ী, সিনেমার গল্প ঘুরছে একজন স্কুলছাত্রের জীবন ও নয়নতারা অভিনীত পুলিশের তদন্তের চারপাশে, যেখানে হাস্যরস ও অ্যাকশন দৃশ্যের সমন্বয় রয়েছে। নয়নতারাকে শেষবার দেখা গিয়েছিল ‘দ্য টেস্ট’ সিনেমায়। যেখানে আর মাধবান অভিনয় করেছিলেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১০

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১১

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১২

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

১৩

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

১৪

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

১৫

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

১৬

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৭

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

১৮

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

১৯

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

২০
X