তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৩:২২ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রেম এখন প্রকাশ্যে

জেনিফার অ্যানিস্টন I ছবি: সংগৃহীত
জেনিফার অ্যানিস্টন I ছবি: সংগৃহীত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন এবার আনুষ্ঠানিকভাবে প্রেমিক জিম কার্টিসের সঙ্গে তার সম্পর্ক প্রকাশ্যে এনেছেন। ইনস্টাগ্রামে একটি সাদাকালো ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এই মুহূর্তটি ভক্তদের জন্য আরও বিশেষ করে তুলেছেন। ছবিতে দেখা যাচ্ছে, পেছন থেকে জিমকে আলিঙ্গন করছেন জেনিফার, চোখ বন্ধ, হাসিমুখে দুজন। এরপর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা।’ ছবিটি শুধু হৃদয় ছুঁয়েছে তাই নয়, অনামিকায় ঝলমলে হীরার আংটিও নজর কেড়েছে ভক্তদের। এরপরই সোশ্যাল মিডিয়ায় নতুন গুঞ্জন ছড়িয়েছে—বাগদানের সম্ভাবনা নিয়ে। যদিও এ বিষয়ে কেউ নিশ্চিত কিছু বলেননি, তবু ভক্তদের উচ্ছ্বাস সীমাহীন।

জেনিফার ও জিমের সম্পর্কের সূত্রপাত ২০২৫ সালের জুলাইয়ে, স্পেনের মায়োরকায় একটি ইয়টে একসঙ্গে দেখা যায় তাদের। জিম একজন হিপনোথেরাপিস্ট, লেখক ও লাইফ কোচ। সূত্র জানায়, তাদের পরিচয় হয় এক বন্ধুর মাধ্যমে। জেনিফার আগে থেকেই জিমের কাজ ও বই সম্পর্কে পরিচিত ছিলেন। তবে এর আগে দুজনের কেউই নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। এবার ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে জেনিফার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছেন—তিনি প্রেমে সুখে আছেন এবং এই সুখ ভক্তদেরও আনন্দিত করেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১০

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১১

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১২

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৩

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৪

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৫

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৬

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৭

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৮

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৯

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

২০
X