তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫, ১০:০২ এএম
প্রিন্ট সংস্করণ

সিনেমায় বিজরী বরকতউল্লাহ

বিজরী বরকতউল্লাহ। ছবি : সংগৃহীত
বিজরী বরকতউল্লাহ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল বিজরী বরকতউল্লাহ আজ ১৫ নভেম্বর জন্মদিন উদযাপন করবেন। জন্মদিন উপলক্ষে তার স্বামী জনপ্রিয় অভিনেতা ইন্তেখাব দিনার তাকে নিয়ে গতকাল থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। সেখানে বিশেষ আয়োজনের মাধ্যমে জন্মদিন উদযাপন করবেন তারা। উদযাপন শেষে ২৭ নভেম্বর দেশে ফিরবেন।

এদিকে জন্মদিন উপলক্ষে বিজরী তার ভক্তদের একটি সুখবর দিয়েছেন। জানিয়েছেন, সম্প্রতি তিনি একটি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। যদিও সিনেমার টিম বিস্তারিত জানাতে নিষেধ করেছে। চরিত্রটি তার খুবই পছন্দের এবং সিনেমাটি নিয়েও আশাবাদী এই অভিনেত্রী।

বিজরীর অভিনয় জীবনের শুরু শিশু বয়সেই। মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ টেলিভিশনে বাচ্চাদের অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়ান। ক্লাস সিক্সে থাকাকালে ‘সুখের ছাড়পত্র’ নাটকে অভিনয় করে ছোট পর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তী সময়ে ধারাবাহিক নাটক ও প্যাকেজ নাটকে কাজ করে তিনি শক্ত অবস্থান তৈরি করেন।

জন্মদিন ও সিনেমায় অভিনয় প্রসঙ্গে বিজরী বলেন, ‘এবারের জন্মদিন থাইল্যান্ডে উদযাপন করছি ইনশাআল্লাহ, আর এর জন্য পুরোটা ক্রেডিটই দিনারের। কারণ, তার আগ্রহেই এবার কয়েকটা দিন আমরা থাইল্যান্ডে নিজেদের মতো কাটাব। আমি আগেও বলেছি, দিনার খুব সুন্দর মনের একজন মানুষ। খুব সাধারণ জীবনযাপনে সে অভ্যস্ত এবং স্পষ্টবাদী। তার বিশেষ এই গুণগুলো আমার মনকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল। এখনো দিনার ঠিক তাই। আর এরই মধ্যে আমি একটি সিনেমায়ও অভিনয় করেছি। আপাতত এর বেশি কিছু বলতে পারছি না। তবে সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X