তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৮:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

‘দীপা’র ‘পৃথিবী বদলে গেছে’

অভিনেত্রী দীপা খন্দকার। ছবি : সংগৃহীত
অভিনেত্রী দীপা খন্দকার। ছবি : সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার গত বৃহস্পতিবার উদযাপন করেছেন নিজের ৪৭তম জন্মদিন। তবে বিশেষ দিনেও তিনি ছিলেন শুটিং সেটে। পুবাইলে পরিচালক ম ম পৃথ্বীর নির্মাণে তার প্রথম নাটক ‘পৃথিবী বদলে গেছে (লাইফ ইজ নাথিং বাট এ ট্রিপ)’-এর শুটিংয়ে অংশ নেন তিনি। পৃথ্বী শুধু নির্মাণই নয়, নাটকটির গল্পও লিখেছেন।

নাটকে একজন ডাক্তারের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপা। তার সঙ্গে আরও অভিনয় করেছেন দিলারা জামান, মাহিমা, প্রত্যয় হিরণ, রায়হান খান, তৌফিকুল হাসান নিহাল, সাইফুল ইসলাম রাফি, সানজানা সুষ্মি ও সুরভী ইসলাম। জন্মদিনে ইউনিটের সবার শুভেচ্ছা পেয়ে আনন্দ প্রকাশ করেছেন দীপা।

নাটকটি নিয়ে এ অভিনেত্রী বলেন, ‘জন্মদিন হলেও আগেই শিডিউল দেওয়া ছিল। তাই দায়িত্বের জায়গা থেকেই কাজ করতে এসেছি। বয়স ৪৭ হলেও জীবন তো চলতেই থাকে—সুখ-দুঃখ মিলিয়েই।’

সম্প্রতি কক্সবাজারে একটি হোটেলের উদ্বোধনে অংশ নেওয়া দীপা ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েন। তিনি তন্ময় সূর্যের ‘হাঙ্গর’ এবং বদিউল আলম খোকনের ‘তছনছ’ সিনেমায়ও অভিনয় করছেন। তার অভিনীত মুরাদ পারভেজ পরিচালিত নাটক ‘শেষের গল্প’ দর্শকদের ভালোবাসা পেয়েছে, বিশেষ করে নাটকে তার মা চরিত্রের অভিনয় প্রশংসিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১০

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১১

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১২

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৩

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৪

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৫

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৬

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৮

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৯

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

২০
X