তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
প্রিন্ট সংস্করণ

অপু সজলের দুর্বার

অপু সজলের দুর্বার

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন সিনেমা ‘দুর্বার’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আবদুন নূর সজল। আগামী ১৬ ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

কামরুল হাসান ফুয়াদের পরিচালনায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধছেন অপু বিশ্বাস ও সজল। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। নির্মাতার ভাষ্য, ‘দুর্বার’ একটি থ্রিলার ও মার্ডার-মিস্ট্রি ঘরানার সিনেমা, তবে এখনই গল্পের বিস্তারিত প্রকাশ করতে চান না তিনি। পরিকল্পনা অনুযায়ী, একটানা শুটিং চলবে এবং দ্রুত দৃশ্যধারণ শেষ করা হবে।

শুটিং শুরুর আগে পুরোদমে প্রস্তুতি নিচ্ছেন শিল্পীরা। সজল, অপু বিশ্বাসসহ সংশ্লিষ্ট কলাকুশলীরা নিয়মিত রিহার্সালে ব্যস্ত সময় কাটাচ্ছেন। মূল শুটিংয়ের আগে ১৪ ডিসেম্বর তাদের নিয়ে একটি আনুষ্ঠানিক ফটোশুট হওয়ার কথাও জানা গেছে।

এ সিনেমায় অপু-সজল ছাড়াও অভিনয় করছেন জান্নাতুল নূর, সানজু জনসহ আরও কয়েকজন। যদি সবকিছু পরিকল্পনামতো এগোয়, তবে আগামী বছরের কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দুর্বার’।

এদিকে ‘দুর্বার’-এর পাশাপাশি অপু বিশ্বাস আরও নতুন কাজে যুক্ত হয়েছেন। তিনি সম্প্রতি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘সিক্রেট’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন, যেখানে তার সহশিল্পী আদর আজাদ। ‘দুর্বার’ শেষ করেই অপু ‘সিক্রেট’-এর শুটিংয়ে যুক্ত হবেন বলে জানা গেছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির দিনে দীর্ঘ সময় যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

মধ্যরাতে রাস্তায় পুলিশ দম্পতির মারামারি

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৪ জুলাই  / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার যুবক

আপত্তিকর ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে বহিষ্কার

সকালের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

আজকের নামাজের সময়সূচি

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

১০

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

১১

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

১২

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

১৩

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

১৪

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

১৫

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

১৬

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

১৭

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১৮

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১৯

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

২০
X