তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ এএম
প্রিন্ট সংস্করণ

আসছে নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকার টেলিভিশন অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে দীপ্ত টিভি নিয়ে আসছে নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব ও ভালোবাসার গল্পে নির্মিত ‘পরম্পরা’ আগামী ৩ জানুয়ারি থেকে প্রতি শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে সম্প্রচারিত হবে। একই সঙ্গে দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও ধারাবাহিকটি দেখা যাবে।

তিন প্রজন্মের জীবনবোধ, সম্পর্ক ও মূল্যবোধের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এ ধারাবাহিকের গল্পে দেখা যাবে—ইংল্যান্ডে বেড়ে ওঠা নাহিয়ান দীর্ঘদিন পর ঢাকায় ফিরে এসে যৌথ পরিবারের ঐতিহ্যবাহী পরিবেশে নিজেকে মানিয়ে নিতে নানা চ্যালেঞ্জের মুখে পড়ে। আধুনিক চিন্তাধারা ও প্রাচীন মূল্যবোধের সংঘাত থেকেই এগিয়ে যায় গল্প।

ধারাবাহিকটির চিত্রনাট্য লিখেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ রচনা করেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগীতা চৌধুরী ও তানভীর রিজভি। লাইন প্রডিউসার হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম জাহিদ।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১০

হজে বিমান ভাড়া কমল

১১

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১২

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৩

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৫

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৬

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৭

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৮

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০
X