কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১০:২১ পিএম
অনলাইন সংস্করণ

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

জরুরি সহায়তা। ছবি : সংগৃহীত
জরুরি সহায়তা। ছবি : সংগৃহীত

সাম্প্রতিক অতিবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্ত কক্সবাজার জেলার রামু, পেকুয়া ও চকরিয়া উপজেলার ২০০টি পরিবারের মাঝে প্রায় ২ টন জরুরি খাদ্য সহায়তা বিতরণ করেছে অভিযাত্রিক ফাউন্ডেশন। এই কার্যক্রমে সহযোগিতা করেছে জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল।

জানা গেছে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও আকস্মিক বন্যায় কক্সবাজারের বিভিন্ন এলাকায় শত শত বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং অনেক পরিবার খাদ্যসংকটে পড়ে। দুর্গম ও ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছে অভিযাত্রিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে চাল, ডাল, আলু ও লবণসহ প্রায় ১০ কেজি ওজনের খাদ্যসামগ্রীর ব্যাগ পৌঁছে দেন।

এটি ছিল অভিযাত্রিক ফাউন্ডেশনের চলমান বন্যা-পরবর্তী জরুরি সহায়তা কার্যক্রমের অংশ। গত কয়েক দিনের বন্যায় কুড়িগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় সংগঠনটি মোট এক হাজার পরিবারের মাঝে প্রায় ১০ টন খাদ্য সহায়তা বিতরণ করেছে। এ ছাড়া বন্যার শুরুতে দুর্গম এলাকায় নৌকাযোগে বিশুদ্ধ পানি, জরুরি খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া, উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি চাহিদা নিরূপণে স্থানীয় স্বেচ্ছাসেবীদের মাধ্যমে কাজ করেছে সংগঠনটি।

অভিযাত্রিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট আহমেদ ইমতিয়াজ জামি বলেন, ‘বাংলাদেশে কখনো দুর্যোগ হোক, ‍এটা আমরা কেউই চাই না। কিন্তু আমাদের দেশ দুর্যোগপ্রবণ। তাই সব সময় প্রস্তুত থাকা এবং যেকোনো সংকটে সবাই মিলে মানুষের পাশে দাঁড়ানো আমাদের সম্মিলিত দায়িত্ব। এ কাজ আমরা ভবিষ্যতেও অব্যাহত রাখব।’

উল্লেখ্য, অভিযাত্রিক ফাউন্ডেশন গত ১৬ বছর ধরে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে রেকর্ড আয় ফিফার, অঙ্ক শুনলে চমকে যাবেন

ই-রিটার্ন জমা শুরু, আগে দিলেই মিলবে বড় কর প্রণোদনা

চুরির অভিযোগে নারীকে আনসারের লাঠিপেটা, ভিডিও ভাইরাল

জর্ডান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

ইতিহাস গড়ে ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ করল জাতীয় বিশ্ববিদ্যালয়

নেচার ইনডেক্স / দেশে গবেষণায় শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়

আটকের পর ৫ দফা দাবি জানালেন রাহুল গান্ধী

সাভার পৌরসভার জলাবদ্ধতা নিরসনে নিজ অর্থায়নে ড্রেনেজ সংস্কারে বিএনপি নেতা

স্ত্রী-সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল যুবকের

স্পেনের ওপর বাজি ধরে বড় অঙ্কের অর্থ জিতলেন মিয়া খলিফা

১০

৩ জেলায় বন্যার ঝুঁকি, ২ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

১১

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

১২

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

১৩

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

১৪

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

১৫

৪০০ বোতল ফেনসিডিল গায়েবের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে

১৬

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

১৭

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট

১৮

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৯

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

২০
X