তারাবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

খল চরিত্রে কারিনা কাপুর

খল চরিত্রে কারিনা কাপুর

হাসির ফোয়ারা আর অপ্রত্যাশিত কাণ্ডকারখানার সেই পরিচিত দুনিয়ায় ফের ফিরতে চলেছে বলিউড। আবারও বড় পর্দায় ফিরছে দর্শকপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘গোলমাল’-এর পঞ্চম কিস্তি। তবে এবার শুধু হাসি নয়, গল্পের বাঁকে লুকিয়ে থাকছে বড় চমক। একেবারে ভিন্ন রূপে হাজির হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। আর সেই চমকের কেন্দ্রবিন্দুতে কারিনা কাপুর। দীর্ঘ বিরতির পর ‘গোলমাল’-এর হাত ধরেই তার এই প্রত্যাবর্তন, তাও আবার খল চরিত্রে, যা নিঃসন্দেহে দর্শকদের কৌতূহল আরও কয়েকগুণ বাড়িয়ে দিতে চলেছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এরই মধ্যে নির্মাতা রহিত শেঠির পরিচালনায় নির্মিতব্য ছবির অন্যান্য চরিত্রে কোন অভিনেতারা থাকবেন, তা নির্ধারিত হয়েছে। আগের মতোই ছবির মুখ্য চরিত্রে গোপালের ভূমিকায় দেখা যাবে অজয় দেবগণকে। কারিনা ও অজয়ের পাশাপাশি এ ছবিতে অভিনয় করছেন আরশাদ ওয়ারসি, তুষার কাপুর, শ্রেয়াস তালপাড়ে, কোনাল খেমু, জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ আরও অনেকে। এদিকে গুঞ্জন রয়েছে এই পঞ্চম ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন শরমন যোশীও। ২০০৬ সালে প্রথম ‘গোলমাল’ ছবিতে দেখা গিয়েছিল তাকে। এক কথায় এই ছবিকে পুরোনো টিমের রিইউনিয়ন বললেও ভুল হবে না। একই সঙ্গে সিনেপ্রেমীরা আশা করছেন, ছবিতে জনি লিভার, আশ্বিনী কালেশকর, মুকেশ তিওয়ারিসহ অন্যান্য অভিনেতার উপস্থিতিও আগের মতোই এই কমেডি ঘরানার ছবিতে অন্য মাত্রা যোগ করবে। তবে পুরুষ চরিত্রে কোন কোন অভিনেতাকে দেখা যাবে তা চূড়ান্ত হলেও ছবিতে অজয় দেবগণের বিপরীতে কাকে দেখা যাবে, তা এখনো নির্ধারিত হয়নি।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১০

হজে বিমান ভাড়া কমল

১১

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১২

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৩

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

১৪

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা

১৫

শ্যালককে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুলাভাইয়ের

১৬

ভাইরাল ভিডিও নিয়ে জামায়াত এমপির পোস্ট

১৭

ফাইনালের আগে ড্রেসিংরুমে মেসির বক্তব্য ঘিরে রহস্য

১৮

বাহরাইনে আমাজনের ডাটা সেন্টারে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা

১৯

পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

২০
X