তামজিদ হোসেন
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম
প্রিন্ট সংস্করণ

আলফা এ আই-এর ঘরে হিমেল আশরাফ

শাহরিয়ার শাকিল ও হিমেল আশরাফI ছবি : সংগৃহীত
শাহরিয়ার শাকিল ও হিমেল আশরাফI ছবি : সংগৃহীত

‘প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ। তার এই নতুন সিনেমাটি প্রযোজনা করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’। তবে এখন পর্যন্ত সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি নির্মাতা। গল্প, অভিনয়শিল্পী, শুটিং লোকেশন কিংবা মুক্তির সময়—সবই রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়।

গত রোববার দুপুরে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ‘আলফা এ আই’-এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল ওয়ালে শেয়ার করে আলোচনায় আসেন হিমেল আশরাফ।

তবে শাহরিয়ার শাকিল সিনেমা নিয়ে বলেন, তুফান এবং দমকেও ছাড়িয়ে যাবে আসন্ন এই সিনেমা। ছবিটির গল্প এবং বাজেট তুফান ও দমকেও হার মানাবে এমনটিই জানালেন প্রযোজক।

ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন, আগের কাজের সাফল্যের পর আরও বড় পরিসরে ও ভিন্ন স্বাদের কিছু উপহার দিতেই এমন নীরব কৌশল নিয়েছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ দিয়ে তিনি যে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন, তার ধারাবাহিকতায় এই নতুন সিনেমা নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে। নির্মাতার মতো প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’ও বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে। ফলে সিনেমাপ্রেমীদের অপেক্ষা এখন কেবল সময়ের—কবে প্রকাশ্যে আসবে হিমেল আশরাফের নতুন সিনেমার চমকপ্রদ সব তথ্য।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১০

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১১

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১২

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৩

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৪

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৫

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৬

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১৭

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১৮

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১৯

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

২০
X