তামজিদ হোসেন
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:১৫ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘আলফা এ আই’- এর ঘরে প্রিয়তমা খ্যাত হিমেল আশরাফ

হিমেল আশরাফ ও শাহরিয়ার শাকিল
হিমেল আশরাফ ও শাহরিয়ার শাকিল I ছবি : সংগৃহীত

প্রিয়তমা’ সিনেমার সাফল্যের পর এবার নতুন চলচ্চিত্র নিয়ে দর্শকের সামনে আসতে চলেছেন চলচ্চিত্র পরিচালক হিমেল আশরাফ। তার এই নতুন সিনেমাটি প্রযোজনা করতে চলেছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’। তবে এখন পর্যন্ত সিনেমাটি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানাননি নির্মাতা। গল্প, অভিনয়শিল্পী, শুটিং লোকেশন কিংবা মুক্তির সময়—সবই রাখা হয়েছে কঠোর গোপনীয়তায়।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে হিমেল আশরাফের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ‘আলফা এ আই’ এর ম্যানেজিং ডিরেক্টর ও প্রযোজক শাহরিয়ার শাকিল। সেই পোস্টটি নিজের সোশ্যাল হ্যান্ডেল ওয়ালে শেয়ার করে আলোচনায় আসেন হিমেল আশরাফ।

তবে শাহরিয়ার শাকিল সিনেমা নিয়ে বলেন, তুফান এবং দমকেও ছাড়িয়ে যাবে আসন্ন এই সিনেমা। ছবিটির গল্প এবং বাজেট তুফান ও দমকেও হার মানাবে এমনটিই জানালেন প্রযোজক।

ইন্ডাস্ট্রির একাংশ মনে করছেন, আগের কাজের সাফল্যের পর আরও বড় পরিসরে ও ভিন্ন স্বাদের কিছু উপহার দিতেই এমন নীরব কৌশল নিয়েছেন হিমেল আশরাফ। ‘প্রিয়তমা’ দিয়ে তিনি যে দর্শকপ্রিয়তা ও বাণিজ্যিক সাফল্য পেয়েছিলেন, তার ধারাবাহিকতায় এই নতুন সিনেমা নিয়েও সিনেপ্রেমীদের প্রত্যাশা এখন তুঙ্গে।

নির্মাতার মতো প্রযোজনা প্রতিষ্ঠান ‘আলফা এ আই’ও বিষয়টি নিয়ে আপাতত মুখে কুলুপ এঁটেছে। ফলে সিনেমাপ্রেমীদের অপেক্ষা এখন কেবল সময়ের—কবে প্রকাশ্যে আসবে হিমেল আশরাফের নতুন সিনেমার চমকপ্রদ সব তথ্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X