তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ১৫ মার্চ ২০২৬, ১২:১৮ পিএম
প্রিন্ট সংস্করণ

সাত পর্বের 'ওগো বিদেশিনী'

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিকড়ের খোঁজে লন্ডন থেকে বরিশালের জেলে পাড়ায় আসা তরুণী অলিভিয়াকে ঘিরে নির্মিত হয়েছে ঈদের সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ওগো বিদেশিনী’। রাশেদ সীমান্তের গল্পে নাটকটি পরিচালনা করেছেন হিমু আকরাম। নাটকের চিত্রনাট্য দেখাবে, লন্ডনে বেড়ে ওঠা তরুণী অলিভিয়া তার বাঙালি দাদার হারিয়ে যাওয়া শিকড়ের সন্ধানে বাংলাদেশে আসে। সে শুধু জানে, দাদার নাম ছিল ‘উত্তম কুমার’ এবং বাড়ি বরিশালের কোনো এক গ্রামে।

একটি বেসরকারি সংস্থার সহায়তায় সে বরিশালের এক জেলে পাড়ায় পৌঁছায়। সেখানে মাঝি যুবক সুজন তাকে দাদার বাড়ি খুঁজে পেতে সাহায্য করতে শুরু করে। ধারণা করা হয়, তিনিই পরে বিদেশে গিয়ে নিজের নাম বদলে ‘উত্তম কুমার’ করেছিলেন। নাটকটি নিয়ে নির্মাতা বলেন, ‘এটি মূলত শিকড়ের খোঁজ, পরিচয়ের টান আর মানুষের আন্তরিকতার গল্প। ভিন্ন সংস্কৃতির দুই মানুষের মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি ভাষা বা দেশের দূরত্ব থাকলেও মানবিক সম্পর্কই শেষ পর্যন্ত মানুষকে এক করে দেয়।’

নির্মাতা জানিয়েছেন, ঈদের সাত দিন আরটিভিতে প্রচার হবে নাটকটি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অমৃতা কবির, মুকিত জাকারিয়া, সাদ্দাম মাল, শফিক খান দিলু, মিলন ভট্ট, অদিতি জাহান অথই, স্পর্শিয়া মিম, মাসুম বাশার, আল আমিন, টুনটুনি সোবহান, রিপ্তি জাহান ও সাইকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবি চিকিৎসা কেন্দ্র উন্নয়নে প্রশাসনের ৫ সিদ্ধান্ত

মেসি-ইয়ামালদের মহারণ কবে? জানা গেল সম্ভাব্য সময়

জাসদ-ছাত্রলীগ থেকে জামায়াত, এক ভিডিওতে সব হারালেন এমপি নজরুল  

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

আবাসিক হোটেলে গৃহবধূ হত্যা: জবানবন্দি দিলেন আসামি

মিরপুরের জনসভায় জামায়াত আমির  / ‘এই আসলাম’ বলে ১৩বার ফেল করেছেন শেখ হাসিনা

মানবপাচারের শিকার ২৮৯ নাগরিককে দেশে ফিরিয়ে নিল রুয়ান্ডা

ভারতের হয়ে প্রথম ফিফটি সূর্যবংশীর, গড়লেন বিশ্ব রেকর্ড

লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য সেলিম হাসপাতালে ভর্তি

১০ বছর বয়সী খাদিজার মৃত্যু, ডাক্তারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ 

১০

কারমাইকেল কলেজে অনিয়মের অভিযোগ, ২৮ জুলাই পর্যন্ত আলটিমেটাম

১১

দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন জামায়াত নেতা

১২

চোরাই মোটরসাইকেলসহ বাবা-ছেলে গ্রেপ্তার

১৩

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

১৪

ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

১৫

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

১৬

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

১৭

কোমরের চিকিৎসা নিতে সিঙ্গাপুরের হাসপাতালে ধর্মমন্ত্রী

১৮

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

১৯

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

২০
X