কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ১০:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিলে শিশুসহ মায়ের আত্মহত্যার চেষ্টা, উদ্ধার করলেন আনসার সদস্য

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিলে ১১ মাসের শিশুকে কোলে নিয়ে আত্মহননের চেষ্টা চালিয়েছিলেন এক নারী। তবে আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকায় আত্মহত্যা থেকে রক্ষা পেয়েছেন নারী ও তার কোলে থাকা শিশু।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ জুলাই) বিকেলে রাজউকের প্রকল্প এলাকায় টহলরত আনসার সদস্য জাহিদুল ও রেদওয়ান দেখতে পান, এক নারী কোলের শিশুকে নিয়ে চলন্ত গাড়ির সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছেন। তারা তাৎক্ষণিক ছুটে গিয়ে ঐ নারীকে বাধা দেন।

কিন্তু তিনি বাঁচতে চান না বলে চিৎকার করে রাস্তা থেকে সরতে না চাইলে। একপর্যায়ে সেখানে টহলরত র‌্যাব-৩ সদস্যরাসহ মিলে ঐ নারীকে শান্ত করে নিরাপদ স্থানে নিয়ে আসে। পরে হাতিরঝিলে থানা পুলিশের ডিউটি অফিসারসহ আনসার সদস্যরা তার কাছ থেকে পরিবারের তথ্য ও মোবাইল নম্বর সংগ্রহ করে ফোন করেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন তার স্বামী শরিফুল ইসলাম। তিনি জানান, ৩০ বছর বয়সী ফারজানা নামের ঐ নারী হরমোনজনিত সমস্যায় ভুগছেন এবং কিছুটা মানসিক ভারসাম্যহীন। চিকিৎসার জন্য তারা নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে এসেছিলেন। এর মধ্যে মালিবাগে আত্মীয়ের বাসা থেকে তিনি শিশুকে নিয়ে বের হয়ে যান।

আনসার সদস্যরা অক্ষত অবস্থায় মা ও শিশুকে শরিফুলের কাছে হস্তান্তর করেন। স্ত্রী ও শিশু সন্তানের জীবন বাঁচাতে দায়িত্বশীল ভূমিকার জন্য শরিফুল ইসলাম আনসার বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এমন মানবিক ও দায়িত্বশীল ভূমিকা উপস্থিত সাধারণ মানুষের মাঝে প্রশংসিত হয়েছে।

কালবেলা/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ জেলায় ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১০

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১১

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১২

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৩

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৪

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৫

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৬

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৭

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

১৮

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

১৯

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

২০
X