তারাবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৩ পিএম
প্রিন্ট সংস্করণ

তিন রূপে পর্দায় ফিরছেন মিম

বিদ্যা সিনহা মিম । ছবি - সংগৃহীত
বিদ্যা সিনহা মিম । ছবি - সংগৃহীত

বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। অভিনয়ের শুরু থেকেই তিনি ধীরে ধীরে নিজের জায়গা শক্ত করেছেন দর্শকের হৃদয়ে। তার অভিনীত প্রথম সিনেমা ‘আমার আছে জল’। এটি পরিচালনা করেছিলেন কিংবদন্তি নির্মাতা হুমায়ূন আহমেদ। এরপর ‘জোনাকির আলো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, যা তার ক্যারিয়ারে বড় এক মাইলফলক।

সেই শুরু থেকে এখন পর্যন্ত অসংখ্য নাটক, সিনেমা ও ওয়েব ফিল্ম-সিরিজে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন মিম। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন এই নন্দিত তারকা। তার যাত্রার শুরুটা হয়েছিল জনপ্রিয় রিয়েলিটি শো লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে, যেখানে তিনি বিজয়ী হয়েছিলেন।

বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত থাকার পাশাপাশি তিনি আরও একটি সিনেমার শুটিং শেষ করেছেন। সম্প্রতি একটি ওয়েব ফিল্মের কাজও সম্পন্ন করেছেন। সব মিলিয়ে সামনে আসছে তার তিনটি নতুন প্রজেক্ট, যেখানে তিন ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে।

কিছুদিন আগে পর্যটন নগরী কুয়াকাটায় শুটিং করেছেন মিম। কাজী আজাদ পরিচালিত ‘লাইফ লাইন’ নামের একটি ওয়েব ফিল্মে তিনি অভিনয় করেছেন একেবারে নতুন একটি চরিত্রে। এ ওয়েব ফিল্মটি মূলত একটি নারীর জীবনের নানা ঘটনা ও সংগ্রামকে ঘিরে নির্মিত হয়েছে।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘লাইফ লাইন ওয়েব ফিল্মের শুটিং করেছি কুয়াকাটায়। মনোরম লোকেশনে কাজ করেছি। অনেক নতুন অভিজ্ঞতা হয়েছে। খুব ভালো একটি কাজ হয়েছে। সামনেই মুক্তি পাবে এটি।’

তিনি আরও বলেন, ‘লাইফ লাইন মূলত একটি নারীর জীবনযাপনের গল্প। একজন মেয়ের জার্নি দেখানো হয়েছে এখানে। অভিনয়ভিত্তিক কাজ এটি, তাই নিজের অভিনয় দক্ষতা দেখানোর সুযোগ পেয়েছি।’

চরিত্রটি কতটা চ্যালেঞ্জিং ছিল—এমন প্রশ্নের উত্তরে মিম বলেন, ‘চ্যালেঞ্জিং তো ছিলই। আউটডোরে শুটিং করেছি। চরের দিকে কাজ হয়েছে। কষ্টও ছিল, আবার ভালো লাগাও ছিল। অভিনয় উপভোগ করি বলেই তো কাজ করি।’

এদিকে নতুন আরেকটি সিনেমা ‘জীবন অপেরা’-এর শুটিং শুরু করেছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন আলভী আহমেদ। এ প্রসঙ্গে মিম বলেন, ‘গল্পটা খুব ইন্টারেস্টিং। যখন মুক্তি পাবে তখন দর্শকরা সব জানতে পারবেন। এটুকু বলতে পারি, খুব ভালো একটি সিনেমা হতে যাচ্ছে।’

অন্যদিকে সম্প্রতি সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এ সিনেমায় প্রায় চার বছর পর আবারও জুটি বেঁধেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম। এর আগে তারা একসঙ্গে অভিনয় করেছিলেন ‘সাপলুডু’ সিনেমায়।

এ প্রসঙ্গে মিম বলেন, ‘দর্শকরা আমাকে ও আরিফিন শুভকে অনেকদিন পর একসঙ্গে দেখতে পারবেন। কাজটি ভালো হয়েছে।’

নিজের শুরুর দিনের কথা স্মরণ করে মিম বলেন, ‘আজকে আমার যত পরিচিতি, তা লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা দিয়েই। এটা তো বলার অপেক্ষা রাখে না।’

নতুন তিনটি প্রজেক্টে তিন ধরনের চরিত্র। সব মিলিয়ে সামনে দর্শকরা যেন নতুন নতুন রূপেই আবিষ্কার করতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিমকে।

কালবেলা/আরডা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X