কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

একুশে গ্রন্থমেলায় ‘শুধু মাধবীর জন্য’ গল্প বইয়ের মোড়ক উন্মোচন আজ 

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা  ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের বইয়ের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের বইয়ের মোড়ক উন্মোচন। ছবি : সংগৃহীত

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আসাদুজ্জামানের লেখা ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল চারটায় অমর একুশে গ্রন্থমেলায় এই মোড়ক উন্মোচন করা হবে।

সোহরাওয়ার্দী উদ্যানের অন্যপ্রকাশের স্টলে (স্টল নং ৭৩২-৩৬) আয়োজিত এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বইটির লেখক, আইনজীবী ও রাজনৈতিক কর্মী মো. আসাদুজ্জামান।

উল্লেখ্য, ‘শুধু মাধবীর জন্য’ মুক্ত গদ্যের এই গ্রন্থে লেখক তার প্রিয় মানুষ মাধবীর উদ্দেশে অকপটে তুলে ধরেছেন নিজের সুখ-দুঃখ, অন্তর্দহন, প্রেম-বিরহের অনুভূতি এবং জীবন ও সাহিত্যকে ঘিরে ভাবনা।

অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হন। এরপর তাকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিএনপির মানবাধিকারবিষয়ক সম্পাদক ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, আত্মহত্যার হুমকি

আয়াতের পৃথিবীটা একটি হুইলচেয়ারের অপেক্ষায়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি সম্পন্ন, স্বাগত জানাল বাংলাদেশ

রামপুরায় কার্নিশে ঝুলন্ত তরুণ হত্যা মামলার রায় ২৮ জুন

বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ! দাবি রাশেদ খাঁনের

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হাইকোর্টে চ্যালেঞ্জ

শূন্যরেখায় থাকা ১২ জনকে তিন দিন পর ফেরত নিল বিএসএফ

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির স্বজন ও দলীয় নেতাকর্মীরা

১৩৪০ জনকে নিয়োগ দেবে রিক, এইচএসসি পাসেই আবেদন

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

১০

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

১১

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

১২

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

১৩

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

১৪

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

১৫

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

১৬

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

১৭

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

১৮

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১৯

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

২০
X