কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০২:৩৬ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৬, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি : সংগৃহীত

শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সসহ সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি আরও বেশি ফোকাসড (সুস্পষ্ট) সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রোববার (৭ জুন) রামিসা হত্যা মামলার রায় ঘোষণার পর সচিবালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

শিশু রাজন, রাকিব ও আছিয়া হত্যা মামলার বিচার উচ্চ আদালতে আটকে আছে উল্লেখ করে প্রশ্ন করলে আইনমন্ত্রী জানান, আপনাদের প্রশ্নটা অত্যন্ত যৌক্তিক এবং ফ্রাস্ট্রেটেড একটা কোশ্চেন (হতাশাজনক একটা প্রশ্ন) করেছেন। আইনি বাধ্যবাধকতা রয়েছে, যে সাত দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে।

তিনি আরও বলেন, হাইকোর্ট ডিভিশনে যাওয়ার পরে আপনারা যারা কোর্ট বিট করেন তারা জানেন যে এই সমস্ত মামলায় পেপারবুক তৈরি করতে হয়। পেপারবুক বাইরে করার সুযোগ নাই। পেপারবুক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হয়। এর পরে সুপ্রিম কোর্ট সিরিয়ালে মৃত্যুদণ্ডগুলোর বিষয় নিষ্পত্তি করেন।

আইনমন্ত্রী বলেন, এর ভিতর থেকে দুইটা মামলায় আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় প্রধান বিচারপতির বিশেষ আদেশে হাইকোর্ট থেকে সম্পন্ন করতে সক্ষম হয়েছিলাম। তার একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা। আরেকটা ছিল কুয়েটের আবরার ফাহাদ হত্যা মামলা। আমি যখন রামিসার ঘটনার বিষয়ে প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন, কোর্ট খোলার পরে এই সমস্ত ডেথ রেফারেন্স গুলো, সব ডেথ রেফারেন্স গুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য আরও বেশি ফোকাসড সিদ্ধান্ত নেবেন। আমি এ বিষয়টা নিয়ে লেগে থাকবো যাতে করে যেগুলো আপনারা বললেন এবং আজকের রামিসার বিচার যতে দ্রুত সময়ের মধ্যে সম্ভব হয়। সেই চেষ্টা করব।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আইনে কতদিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে সেই বিষয় নাই। সেক্ষেত্রে আপনাদের সকলের পক্ষ থেকে এটা এখান আমরা আদালতের কাছে নিবেদন করব। সেক্ষেত্রে আছিয়ার বিষয় যেটা এক বছর সবগুলোই, সবগুলোই যত দ্রুত সম্ভব এটা নিষ্পত্তি করার জন্য চেষ্টা করব। তবে এখন পুরোটাই আদালতের বিষয়।

সাজা কার্যকর না হওয়ার কারণে এই ধরনের ঘটনা রিপিটেডলি ঘটছে কিনা? এমন প্রশ্নে আইন মন্ত্রী বলেন, আপনারা হয়তো কেউ কেউ বলতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় না যে সম্পূর্ণ সেটাই কারণ। এটা ওয়ান অফ দ্যা রিজন্স (একটা কারণ) হতে পারে। কিন্তু এইটাই একমাত্র কারণ না। এটা আমাদের সোশ্যাল কন্টেক্সট সহ মানুষের যে কি বলে ধরেন সোহেল। সোহেলের কথা যেটা ধরছি এই যে রামিসা হত্যাকাণ্ড। এরা তো মানসিক ভাবে অপরাধী। কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে যা নাই এরকম আরেকজনকে টেনে নিয়ে আসছে। ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়।

অপর এক প্রশ্নে আইনমন্ত্রী বলেন, সাজা কার্যকর হওয়ার আগে উচ্চতর আদালত মানে হাইকোর্ট ডিভিশনে এটা শুনানি হবে। হাইকোর্ট ডিভিশনে সেখানেও ধরেন স্টেট ডিফেন্স লয়ার দিতে হবে। যদি সে না দেয়। তারপর শুনানির পরে সেখানে যা রায় হয়। যদি এটা বহাল থাকে তার বিরুদ্ধে আবার আপিল বিভাগে যদি তারা যেতে চায়। একটা নির্ধারিত সময় থাকে যদি সেখানে সে আপিল বিভাগে না যায় তাহলে হাইকোর্ট বিভাগের রায় চূড়ান্ত। আর আপিল বিভাগে গেলে সেখানে নিষ্পত্তি হওয়ার পরে রিভিউ পর্যন্ত একটা বিধান আছে। এখন আইনের এই স্তরগুলো আপনার এক্সজাস্ট না করে যদি আমরা এই রায় কার্যকর করতে চাই সেটা আরেকটা দিক উন্মোচন হবে। আরেকটা প্রশ্ন আসবে। সবকিছুকে মাথায় রেখে যেমন আমরা অনেকে প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে? ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের প্রশ্নগুলো মুখোমুখি করতে হয়, আমরা হই। কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায়বিচারের পথ যাতে কোন ভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, যেমন ধরেন আমি যদি এই ভাবে ধরি এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন সে আদালতের সামনে ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না যদি না এই যে প্রক্রিয়াগুলো অনুসরণ না করা হতো।আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে এটা ইন্টারন্যাশনাল রিকগনাইজ। এগুলো প্রক্রিয়াগুলো সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলে এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য সম্ভব ছিল না।

কালবেলা/কেএইচআর/এমজে
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বিদায় হবে আর্জেন্টিনায়, পরিকল্পনায় ‘বিশেষ’ ম্যাচ

শীর্ষ মাদক কারবারি সীমা গ্রেপ্তার, পলাতক স্বামী ‘প্লাস্টিক ফারুক’

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

১০

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

১১

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১২

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১৩

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১৪

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৫

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৬

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৭

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৮

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৯

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

২০
X