কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১১:৫১ এএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫, ১২:১২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে কোপেলের আঞ্চলিক প্রতিনিধি, মেক্সিকোতে এক বিলিয়ন ডলার বাণিজ্যের সম্ভাবনা 

ঢাকায় এসেছেন কোপেলের প্রতিনিধি মারিয়া এলেনা ক্যাস্টিলো। ছবি : সংগৃহীত
ঢাকায় এসেছেন কোপেলের প্রতিনিধি মারিয়া এলেনা ক্যাস্টিলো। ছবি : সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী বাণিজ্যিক সম্পর্ক গড়তে চায় মেক্সিকোর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান। গুণগতমানের পণ্য ও তুলনামূলক দাম কিছুটা কম হওয়ায় ল্যাটিন আমেরিকার দেশগুলো বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে আগ্রহী হচ্ছে। দেশটির সবচেয়ে বড় রিটেইলার প্রতিষ্ঠান কোপেলের প্রতিনিধি ঢাকা সফরকালে ব্যবসায়ীদের এই আগ্রহের কথা জানান। বাংলাদেশের ব্যবসায়ীরাও দেশটিতে বিপুল পণ্য রপ্তানির সম্ভাবনা দেখছেন।

ল্যাটিন আমেরিকায় জনপ্রিয় রিটেইলার প্রতিষ্ঠান কোপেল। মেক্সিকো ও আর্জেন্টিনায় প্রতিষ্ঠানটি রয়েছে দুই হাজারেরও বেশি স্টোর। এক কথায় লাতিন আমেরিকার সবচেয়ে বড় বাজার রয়েছে এ প্রতিষ্ঠানটির। প্রতিষ্ঠানটি নিজস্ব কিছু পণ্য থাকলেও তারা মূলত বিশ্বের বিভিন্ন দেশ থেকে মেক্সিকো, আর্জেন্টিনাসহ আরও বেশ কয়েকটি দেশের জন্য ক্রয় করে তা বিক্রি করে থাকে। যার মধ্যে তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য, ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র রয়েছে।

কোপেলের প্রতনিধি মারিয়া এলেনা ক্যাস্টিলো এসেছেন ঢাকায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর আমন্ত্রণে দেশে এসে গ্রাহকদের জন্য খুঁজছেন উন্নত মানের সেরা পণ্য।

মারিয়া লিয়াঁজো অফিসার হিসেবে কোপেলে কাজ করছেন। তিনি বলেন, বাংলাদেশে তৈরি পোশাক এবং প্রসাধনী অত্যন্ত গুণগতমানের। খুবই সাশ্রয়ী ও দেশটি স্থিতিশীল। মেক্সিকোসহ লাতিন আমেরিকার দেশগুলোতে আমরা বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেতে চাই। আমরা বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান ঘুরেছি। আজ আমরা সাভারে অবস্থিত আল মুসলিম গ্রুপের পণ্য তৈরির প্রক্রিয়া, গুণগত মান ও অন্যান্য বিষয় দেখেছি। শুধু এই কোম্পানিতে নয় বাংলাদেশ উৎপাদিত পণ্যগুলো আন্তর্জাতিক মানের।

মেক্সিকোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য লাতিন আমেরিকার বাণিজ্যিক দুয়ার আরও বিস্তৃত হয়েছে। দূতাবাসের সহযোগিতায় লাতিন আমেরিকার দেশগুলো আগামী দিনে বাণিজ্য আরও সম্প্রসারণ হবে বলে আশাবাদী ব্যবসায়ীরা।

মারিয়া এলেনা ক্যাস্টিলো যেই শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন তার নাম আল মুসলিম গ্রুপ। এই প্রতিষ্ঠানটির এম ডি আব্দুল্লাহ। ব্যবসায়ীদের বাংলাদেশের প্রতি বিশেষ মনোযোগের বিষয়ে তিনি বলেন, মেক্সিকো এবং লাতিন আমেরিকার দেশগুলো বাংলাদেশের ব্যবসায়ীদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ ওই অঞ্চল জনবহুল। অনেক বড় বাজার। বাংলাদেশের ব্যবসায়ীরা সেখানে চমৎকার সম্ভাবনা খুঁজে দেখতে পারেন। আমরা ইতোমধ্যে কথা বলে আশাবাদী হয়েছি।

তিনি আরও বলেন, মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আমাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছেন। তার সহায়তায় আমরা এ ধরনের উদ্যোগ নিতে পারছি। যাতে বাংলাদেশের তৈরি পোশাকের বাজার বড় হয়। প্রতিটি দূতাবাস থেকে এ ধরনের সহযোগিতা পেলে আমাদের বাংলাদেশের ব্যবসায়ীরা আন্তর্জাতিক ব্যবসায়ীদের সঙ্গে প্রতিযোগিতায় নামার সাহস রাখে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা, প্রশ্নফাঁস রোধে দ্রুত পদক্ষেপের আশ্বাস

কারও কথায় কান দেবেন না, বিএনপি আপনাদের নিরাপত্তা দেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

চট্টগ্রামে জমে উঠছে মেয়র নির্বাচন, মাঠে সম্ভাব্য প্রার্থীরা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নিজেদের সিদ্ধান্ত জানাল অলিম্পিক কমিটি

মার্কিন গোয়েন্দাদের দাবি / মোজতবা খামেনি পরমাণু বোমা বানাতে বেশি আগ্রহী

‘বর্তমান সরকার জুলাই অভ্যুত্থানের চেতনা ও গণভোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে’

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

১১

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

১২

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

১৩

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

১৫

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১৮

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৯

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

২০
X