কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:০০ এএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

ট্রাম্প ও ক্লাউদিয়া শেইনবাউম। ছবি: সংগৃহীত
ট্রাম্প ও ক্লাউদিয়া শেইনবাউম। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে এবং অভিবাসনবিরোধী অভিযান চলাকালে মেক্সিকান নাগরিকদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রে আইনি পদক্ষেপ শুরু করেছে মেক্সিকো। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য জানিয়েছে। খবর আলজাজিরার।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্বে ফেরার পর থেকে যুক্তরাষ্ট্রের অভিবাসন অভিযান বা আইসিই হেফাজতে ১৭ জন মেক্সিকান নাগরিকের মৃত্যু হয়েছে বলে মেক্সিকোর দাবি।

এ ঘটনায় মেক্সিকো বিভিন্ন অঙ্গরাজ্যের প্রসিকিউটরদের কাছে অভিযোগ দায়ের শুরু করেছে। পাশাপাশি যেসব আটককেন্দ্রে মেক্সিকান নাগরিকদের মৃত্যু হয়েছে, সেসব প্রতিষ্ঠানে নোটিশ পাঠানো হয়েছে। প্রথম নোটিশ পাঠানো হয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাডেলান্টো ডিটেনশন সেন্টারে, সেখানে চারজন মেক্সিকান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে মেক্সিকো।

মেক্সিকোর অভিযোগ, চিকিৎসাসেবা দিতে বিলম্ব এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ আটকনীতি এসব মৃত্যুর জন্য ভূমিকা রাখতে পারে। তাই এসব কার্যক্রম বন্ধের দাবি জানানো হয়েছে নোটিশে।

এ ছাড়া ওয়াশিংটনে অবস্থিত মেক্সিকান দূতাবাসের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগেও আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে দেশটির কনস্যুলার নেটওয়ার্ক ভুক্তভোগীদের মামলা অঙ্গরাজ্য পর্যায়ের প্রসিকিউটরদের কাছে উপস্থাপনে সহায়তা করছে।

মেক্সিকোর উপপররাষ্ট্রমন্ত্রী রবার্তো ভেলাস্কো আলভারেজ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছেও চিঠি পাঠিয়েছেন। এতে তিনি যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে তথ্য চাওয়া এবং ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা তদন্তের আহ্বান জানান।

গত ৭ জুলাই টেক্সাসের হিউস্টনে আইসিইর এক অভিযানে মেক্সিকান নাগরিক লোরেঞ্জো সালগাদো আরাউহো গুলিতে নিহত হওয়ার ঘটনার পর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম একাধিক পদক্ষেপের ঘোষণা দেন। সোমবার তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত মেক্সিকানদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় মেক্সিকো নীরব থাকতে পারে না।

তবে তিনি স্পষ্ট করেন, মেক্সিকো যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত চায় না; বরং মানবাধিকার রক্ষার প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

সামরিক স্থাপনার পাশের পরীক্ষা কেন্দ্র সরিয়ে নিচ্ছে ইরান

জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের দুর্ভোগের জন্য কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যানের দুঃখপ্রকাশ

রাজশাহীর চৌরঙ্গী জামে মসজিদের নির্মাণকাজ বন্ধের দাবি

নারায়ণগঞ্জে বয়লার বিস্ফোরণে দগ্ধ ২

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে আগ্রহী ফ্রান্স: রাষ্ট্রদূত

এবার ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে বড় হামলার হুমকি ট্রাম্পের

জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

রাজধানীতে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০

পুকুর-ঘের ভেসে কোটি টাকার ক্ষতি, দিশাহারা চাষিরা

১০

কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ, জলাবদ্ধতায় দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী 

১২

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, আটক ২

১৩

খানাখন্দে ভরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক

১৪

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি

১৫

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিল মেক্সিকো

১৬

ব্যবসায়ীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে ৫ লাখ টাকা উধাও

১৭

হাতের টানে ওঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৮

১৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৯

৪৮ ঘণ্টার ব্যবধানে ২ শিশু শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

২০
X