কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০৬:৩২ এএম
অনলাইন সংস্করণ

‘সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না’

বিমানবন্দরে ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ছবি: সংগৃহীত
বিমানবন্দরে ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি। ছবি: সংগৃহীত

কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি দেশ ছেড়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে যান।

দেশত্যাগের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব—ইনশাআল্লাহ।’

এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি। দোকান বন্ধ করে দেওয়ার প্রতিবাদেই এই সংবাদ সম্মেলন করা হয়।

নবীন হাশেমি অভিযোগ করেন, তাকে বিভিন্ন নম্বর থেকে হুমকি দেওয়া হচ্ছিল। বলা হয়েছে, কিছু ভিডিও মুছে না ফেললে তার অন্যান্য ব্যবসাও বন্ধ করে দেওয়া হবে।

তিনি জানান, প্রবাস থেকে ফিরে করোনা মহামারির সময় দেশে ব্যবসা শুরু করেন তিনি। তাদের লক্ষ্য ছিল সাশ্রয়ী দামে ভালো মানের পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়া। প্রতিষ্ঠানের আয় থেকে অসহায় ও দরিদ্র মানুষের সহায়তাও করা হয় বলে দাবি করেন তিনি।

নবীন হাশেমি বলেন, প্রতিষ্ঠানে প্রতিবন্ধী, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন। সরবরাহকারীরাও কম দামে পণ্য দেওয়ায় তারা ৩০০ টাকায় পাঞ্জাবি ও পাজামা বিক্রি করতে সক্ষম হন।

তিনি অভিযোগ করেন, পাশের দোকানের মালিক ও কিছু ব্যবসায়ী সিন্ডিকেট পুলিশকে সঙ্গে নিয়ে তাদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদেরও হয়রানি করে। তাদের দাবি ছিল, ওই মার্কেটে নির্ধারিত দামের নিচে পণ্য বিক্রি করা যাবে না।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, আমরা নানা বাধার মধ্যে ব্যবসা পরিচালনা করি, কিন্তু কোনো সহযোগিতা পাই না। সাধারণ মানুষের জন্য কিছু করতে গেলেও ভয়ভীতি দেখানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১০

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১১

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১২

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৩

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৪

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৫

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৬

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৭

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৮

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১৯

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

২০
X