কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ভারত থেকে আসছে আরও ৮ হাজার টন ডিজেল

ডিজেল। ছবি : সংগৃহীত
ডিজেল। ছবি : সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে পদ্মা অয়েল পিএলসির পার্বতীপুর ডিপোতে আরও ৮ হাজার টন ডিজেল আমদানি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এই পাইপলাইনের মাধ্যমে পৌঁছেছে।

বাসসকে এ তথ্যটি নিশ্চিত করেছেন মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন) কাজী মো. রবিউল আলম।

রবিউল আলম বলেন, ‘দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিয়মিতভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করছে। এরই অংশ হিসেবে গত ৭ এপ্রিল মধ্যরাত থেকে আসামের নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়। এখন পর্যন্ত সাড়ে ৫ হাজার টন ডিজেল এসেছে। পাম্পিং এখনো চলমান রয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, এই পাইপলাইনের মাধ্যমে ৮ হাজার টন ডিজেল সরবরাহ করা হবে। সরবরাহ কার্যক্রম চলমান থাকলে এটি ১১ এপ্রিলের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।’

এর আগে ১১ ও ২৩ মার্চ ২ দফায় পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার করে মোট ১০ হাজার টন এবং ১ এপ্রিল ৭ হাজার টন ডিজেল দেশে এসেছে। এভাবে তিন দফায় মোট ১৭ হাজার টন ডিজেল বাংলাদেশে পৌঁছেছে।

কালবেলা/নূর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি নজরুলের আরেক ভিডিওতে কে এই নারী?

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

১০

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১১

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১২

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১৩

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৪

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৫

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৬

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৭

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৮

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৯

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

২০
X