কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় হুমকিতে ২০২৭ সালের তেলের বাজার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া সংঘাতে আগামী বছর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের আশঙ্কার কথা জানিয়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। জুন মাসে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ বাড়লেও তা এখনো যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বেশ কম।

গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি শান্তি চুক্তির পর অবরুদ্ধ হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়। এর ফলে বিশ্ব তেল বাজার কিছুটা স্বস্তি পায়। ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের সময়ে এই প্রণালিটি কার্যকরভাবে বন্ধ থাকায় প্রতিদিন প্রায় ১ কোটি ৪০ লাখ ব্যারেল অপরিশোধিত তেলের প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল।

সংস্থাটি জানিয়েছে, গত জুন মাসে বিশ্বব্যাপী তেলের সরবরাহ প্রতিদিন ৪১ লাখ ব্যারেল বেড়েছে। তবে তা যুদ্ধপূর্ব সময়ের চেয়ে এখনও প্রতিদিন ৯৪ লাখ ব্যারেল কম। আন্তর্জাতিক জ্বালানি সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী বছর তেলের সরবরাহ প্রতিদিন ৭৫ লাখ ব্যারেল বৃদ্ধি পাবে। তবে এটি পুরোপুরি নির্ভর করছে হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যবস্থার উন্নতির ওপর।

আইইএ আরও জানিয়েছে, তবে গত ৭ ও ৮ জুলাই নতুন করে তৈরি হওয়া সংঘাত ও উত্তেজনা জ্বালানি বাজারের ভবিষ্যৎকে মেঘাচ্ছন্ন করে তুলেছে। একইসঙ্গে আগামী বছর বাজার চাহিদার তুলনায় অতিরিক্তের দিকে যাওয়ার যে পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা ওলটপালট করে দিতে পারে।

সূত্র : এএফপি

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X