মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ০৭:০৭ পিএম
অনলাইন সংস্করণ

সায়েম সোবহান আনভীর দ্বিতীয়বার বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ছবি : সংগৃহীত
বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। ছবি : সংগৃহীত

দেশের জুয়েলারি শিল্প উন্নয়নের রূপকার ও শীর্ষ শিল্পোদ্যোক্তা পরিবার বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা দ্বিতীয়বার ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেড ও আরিশা জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। দেশের খ্যাতনামা উদ্যমী শিল্প উদ্যোক্তা সায়েম সোবহান আনভীর ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত করায় সারা দেশের সকল জুয়েলারি ব্যবসায়ীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বাজুসের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশের ঐতিহ্যবাহী প্রাচীণ জুয়েলারি প্রতিষ্ঠান জড়োয়া হাউজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৫টায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুসের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আল আমিন কাজল।

এ সময় উপস্থিত ছিলেন বাজুস নির্বাচন বোর্ডের সদস্য এফবিসিসিআই পরিচালক ও জেসিএক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসাইন চৌধুরী জুয়েল এবং এফবিসিসিআই পরিচালক মো. রকিবুল আলম (দীপু)। তাদের স্বাক্ষরিত নির্বাচনের চূড়ান্ত ফলাফল বাজুসের নোটিস বোর্ডে প্রকাশ করা হয়। বাজুস নির্বাচনে আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এফবিসিসিআইর সিনিয়র সহপ্রেসিডেন্ট আমিন হেলালী। আপিল বোর্ডের দুই সদস্য ছিলেন এফবিসিসিআইর সাবেক পরিচালক এম জি আর নাসির মজুমদার ও বাজুসের প্যানেল ল'ইয়ার অ্যাডভোকেট মো. শাহজামান ফিরোজ (তুহিন)।

নির্বাচনের ফলাফল ঘোষণাকালে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আলমগীর শামসুল আল আমিন কাজল বলেন, বাজুস অফিসের সবার সহযোগিতায় আমরা ২০২৩-২০২৫ মেয়াদের নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। আশা করছি নতুন কমিটি দেশের জুয়েলারি খাতে যেসব সমস্যা আছে তা সামাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, আমার বিশ্বাস যারা জুয়েলারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত তাদের এ কমিটি আন্তর্জাতিক বাজারের সঙ্গে পরিচিতি এবং বাংলাদেশের পণ্য সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারবে। আমরা আনন্দিত আপনারা যাকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন তিনি বাংলাদেশের প্রখ্যাত বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। দেশের জুয়েলারি সেক্টরকে নতুনভাবে সামনে উপস্থাপন করার জন্য তিনিই উপযুক্ত ব্যক্তি। জুয়েলারি খাতে যেসব সমস্যা আছে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে সেসব সমস্যার সমাধান করবেন বলে আমরা প্রত্যাশা করি।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস নির্বাচন বোর্ড ঘোষিত চূড়ান্ত ফলের তথ্যানুযায়ী সংগঠনটির ২০২৩-২০২৫ মেয়াদে টানা দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বসুন্ধরা গোল্ড রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। তার সঙ্গে নির্বাচিত সাত জন সহপ্রেসিডেন্ট হলেন- অলংকার নিকেতন (প্রা.) লিমিটেডের কর্ণধার এম এ হান্নান আজাদ, মেসার্স দ্য আপন জুয়েলার্সের কর্ণধার গুলজার আহমেদ, দি আমিন জুয়েলার্সের কর্ণধার কাজী নাজনীন ইসলাম, জুয়েলারি হাউজের কর্ণধার মো. রিপনুল হাসান, গোল্ড ওয়ার্ল্ডের কর্ণধার মাসুদুর রহমান, মেসার্স রিজভী জুয়েলার্সের কর্ণধার মো. জয়নাল আবেদীন খোকন, ফেন্সি ডায়মন্ডের কর্ণধার সমিত ঘোষ অপু।

বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জড়োয়া হাউস (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বাদল চন্দ্র রায়। এ কমিটিতে নির্বাচিত নয় জন সহসম্পাদক হলেন- বায়তুল জুয়েলার্সের কর্ণধার মো. মজিবর রহমান বেলাল, দি ডায়মন্ড সীর কর্ণধার মো. ইমরান চৌধুরী, মনিমালা জুয়েলার্সের কর্ণধার মো. তাজুল ইসলাম, গোল্ড কিং জুয়েলার্সের কর্ণধার এনামুল হক ভুঞা লিটন, আফতাব জুয়েলার্সের কর্ণধার উত্তম ঘোষ, মেসার্স আলভী জুয়েলার্সের কর্ণধার মোস্তফা কামাল, জারা গোল্ডের কর্ণধার কাজী নাজনীন হোসেন জারা, রয়েল মালাবার জুয়েলার্স (বিডি) লিমিটেডের চেয়ারম্যান মো. আসলাম খান অপু, গোল্ডেন ওয়ার্ল্ড জুয়েলার্সের কর্ণধার ফরিদা হোসেন। কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন জায়া গোল্ড অ্যান্ড ডায়মন্ড লিমিটেডের কর্ণধার উত্তম বণিক।

নবনির্বাচিত কমিটিতে ১৬ জন সদস্য হলেন- ডায়মন্ড হাউসের কর্ণধার ও বাজুসের সাবেক প্রেসিডেন্ট ডা. দিলীপ কুমার রায়, সিরাজ জুয়েলার্সের কর্ণধার ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন, নিউ জেনারেল জুয়েলার্সের কর্ণধার আনোয়ার হোসেন, পি সি চন্দ্র জুয়েলার্সের কর্ণধার পবিত্র চন্দ্র ঘোষ, গীতাঞ্জলি জুয়েলার্সের কর্ণধার পবন কুমার আগরওয়াল, মেসার্স বৈশাখী জুয়েলার্সের কর্ণধার নারায়ন চন্দ্র দে, ভেনাস জুয়েলার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বিধান মালাকার, রহমান জুয়েলার্সের কর্ণধার মো. মজিবর রহমান খান, আলনুর জুয়েলার্সের কর্ণধার মো. ওয়াহিদুজ্জামান, দ্য পার্ল ওয়েসিস জুয়েলার্সের ম্যানেজিং পার্টনার জয়দেব সাহা, মেসার্স সাজনী জুয়েলার্সের কর্ণধার ইকবাল উদ্দিন, রিয়া জুয়েলার্সের কর্ণধার মো. ছালাম, গৌরব জুয়েলার্সের কর্ণধার গণেশ দেবনাথ, মেসার্স স্বর্ণালী জুয়েলার্সের কর্ণধার হাজি মো. শামছুল হক ভুঞা, আদর জুয়েলার্সের কর্ণধার মো. নাজমুল হুদা লতিফ এবং ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেকনোলজির কর্ণধার মো. আলী হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের

সমতা না ফিরলে ৬০ মিনিটেই নামতেন নেইমার!

১২ বছরের জুজু কাটিয়েই শেষ ১৬-তে ব্রাজিল

প্রথমার্ধে হলুদ কার্ড, দ্বিতীয়ার্ধে গোল করে ম্যাচের ‘নায়ক’ কাসেমিরো

পুরোনো শত্রু নরওয়ে নাকি চেনা আইভরি কোস্ট: শেষ ষোলোতে কার মুখোমুখি ব্রাজিল?

অবিশ্বাস্য প্রর্ত্যাবর্তন ব্রাজিলের, আনচেলত্তির ‘জাদু’ দেখল ফুটবল দুনিয়া

জাপানের স্বপ্ন ভেঙে চুরমার করে শেষ ষোলতে ব্রাজিল

জীবনের প্রথম গোলটাই বিশ্বকাপের নকআউটে, ব্রাজিলের বিপক্ষে

কাসেমিরোর গোলে সমতায় ফিরল ব্রাজিল

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

১০

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

১১

ব্রাজিলের জালে জাপানের গোল

১২

ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

১৩

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক

১৪

অনার্স ২য় বর্ষের ফরম পূরণের তারিখ জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 

১৫

মেলায় ঘুরতে গিয়ে নিখোঁজ, ফোনে ‘লাশের অবস্থান’ জানাল কর্মচারী

১৬

চার বছর পর রিজার্ভ ছাড়াল ৩৭ বিলিয়ন ডলার

১৭

ব্রাজিলকে হারাতে পারলে ইতিহাস গড়বে জাপান

১৮

সংসদে ভোট দিতে গিয়ে স্পিকারের বাধায় থামলেন প্রতিমন্ত্রী আমিনুল

১৯

পুলিশে চাকরি পেলেন রাঙ্গুনিয়ার ৮ তরুণ-তরুণী, মেধার জয়ে থানায় ফুলেল অভ্যর্থনা

২০
X