কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দুর্নীতির সংবাদ করায় এনায়েত শাওনকে বিটিআরসি কর্মকর্তার হুমকি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশ করায় টাইমস টুডের সিনিয়র রিপোর্টার এনায়েত শাওনকে হুমকি দিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের (ইএন্ডও) পরিচালক মো. সোহেল রানা। বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম (টিএমএস) নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় এ হুমকি দিয়েছেন তিনি।

রোববার (২৮ জুন) ‘চাঞ্চল্যকর জালিয়াতি/অচল টিএমএস সচল বিটিআরসিতে’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয় টাইমস টুডেতে। সেই সংবাদের প্রয়োজনে বক্তব্য জানতে পরিচালক সোহেল রানার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ক্ষিপ্ত হয়ে প্রতিবেদকের সঙ্গে ‘রূঢ়’ ব্যবহার করেন।

সংবাদ প্রকাশের পরদিন সোমবার (২৯ জুন) রাত ৮টায় হোয়াটসঅ্যাপে ফোন করে প্রকাশিত সংবাদের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা দাবি করেন ওই কর্মকর্তা। মঙ্গলবারের (৩০ জুন) মধ্যে বিটিআরসিতে গিয়ে এসব প্রমাণপত্র উপস্থাপন না করলে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন এবং মানহানি মামলা করারও হুমকি দেন তিনি।

এ সময় সোহেল রানা বলেন, ‘আপনি কেমন সাংবাদিক আপনাকে দেখে নেওয়া হবে। আমার বিরুদ্ধে যা লিখেছেন তা প্রমাণ করতে হবে। আপনি কালকেই বিটিআরসিতে আসবেন।’

তিনি আরও বলেন, ‘আমি কে, আপনি আমাকে চেনেন? আমি কাকে চাপ দিয়েছি সেটা প্রমাণ করতে পারবেন? নইলে আপনার বিরুদ্ধে আমি মানহানি মামলা করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

১০

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১১

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১২

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৩

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৪

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১৫

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১৬

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১৭

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৮

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X