কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত
রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বিক্ষোভকারীরা। ছবি : সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়িদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার’ ব্যানারে কয়েক শতাধিক মানুষ এ অবরোধে অংশ নেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা পাহাড়িদের বাড়িঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

দুপুর পৌনে ১২টার দিকে তারা মিছিল নিয়ে শাহবাগের দিকে যান। তারা ২০-২৫ মিনিট শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন।

সংক্ষিপ্ত সমাবেশে ইনস্টা চাকমা নামের একজন বলেন, খাগড়াছড়িতে আমাদের ভাইদের ওপর হামলা চালানো হয়েছে। আমরা পাহাড়ে এমন রক্তপাত দেখতে চাই না। আমরা এর নিন্দা জানাই। কোনো আদিবাসীদের ঘরবাড়ি জ্বালানো চলবে না। আমরা নিশ্চিন্তে পাহাড়ে থাকতে চাই।

নিপ্পন চাকমা বলেন, আমরা যখন আমাদের অধিকার আদায়ে কথা বলি, তখন আমাদের বিচ্ছিন্নতাবাদী বলা হয়। আমরা বিচ্ছিন্নতাবাদী নই। আমাদের ওপর আঘাত এলে অস্তিত্ব রক্ষায় আমরা বসে থাকব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনবল নেবে স্কয়ার গ্রুপ

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

১০

স্ত্রী বাড়িতে না ফেরায় শ্বশুরবাড়িতে গিয়ে প্রাণ দিলেন স্বামী

১১

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

১২

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

১৩

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

১৪

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

১৫

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

১৬

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

১৭

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

১৮

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

১৯

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

২০
X