কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৫ এএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:০৫ এএম
অনলাইন সংস্করণ

বিয়ে খেতে ঢাকায় এসেছিলেন ছাত্রলীগ নেতা, অতঃপর...

আবুল হাসনাত আদনান (গোল চিহ্নিত)। ছবি : সংগৃহীত
আবুল হাসনাত আদনান (গোল চিহ্নিত)। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের নোয়াখালী জেলার সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান। ঢাকায় এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে এসে আটক হন তিনি।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে তাকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারের ওয়াটারফল রেস্টুরেন্ট থেকে আটক করা হয়।

আটকের খবর পেয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন এবং আদনানকে তাদের হেফাজতে নেন। তবে এ বিষয়ে ডিবি বা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, আদনান জুলাই মাসে আন্দোলনে হামলার সঙ্গে জড়িত ছিলেন। তার মোবাইল ফোন থেকে শিক্ষার্থীদের ওপর হামলার আলামত এবং গুজব ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে। আন্দোলনের সময় গুলির ঘটনার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তবে আদনানের পরিবারের এক সদস্য দাবি করেছেন, আবুল হাসনাত আদনান কোমরের ব্যথাজনিত সমস্যায় ভুগছেন এবং জুলাই মাসে ঢাকায় অবস্থান করলেও কোনো হামলার সঙ্গে জড়িত ছিলেন না। নোয়াখালীতেও তার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১০

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১১

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১২

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৩

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৪

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৫

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৬

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১৭

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১৮

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১৯

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

২০
X