কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ১০:৫৬ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ১১:৪৭ এএম
অনলাইন সংস্করণ

আগারগাঁওয়ে হঠাৎ আগুনে পুড়ল বাস

আগারগাঁওয়ে আগুন লেগে পুড়ে গেছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। ছবি : সংগৃহীত
আগারগাঁওয়ে আগুন লেগে পুড়ে গেছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। ছবি : সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে আগুন লেগে পুড়ে গেছে একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাস। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে আগারগাঁও সিগনালে পলমল গ্রুপের একটি স্টাফ বাসে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে আগুন নেভায়।

বাসটির চালক দেলোয়ার হোসেন জানান, আগারগাঁও সিগনালে বাস থামানোর পর ধোঁয়া দেখে ইঞ্জিনের ঢাকনা খুললে দাউ দাউ আগুন জ্বলতে দেখেন তারা। এরপর বাস থেকে লাফিয়ে নেমে পড়েন।

ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। টাটা আল্ট্রা এসি মিনিবাসটি পোশাক কারখানার কর্মকর্তাদের পরিবহনে ব্যবহার করা হচ্ছিল বলে জানান দেলোয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X