বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৩:২৬ পিএম
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় নৌকার কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় নৌকার অস্থায়ী কার্যালয় পুড়ানো হয়েছে। ছবি : কালবেলা
কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়ায় নৌকার অস্থায়ী কার্যালয় পুড়ানো হয়েছে। ছবি : কালবেলা

কুষ্টিয়ার কুমারখালীতে নৌকার দুটি অস্থায়ী প্রচারণা কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া ও বাগুলাট ইউনিয়নের কালিকাতলা এলাকায় আগুনের এ ঘটনা ঘটে। নৌকা সমর্থকদের ভাষ্য, নির্বাচনে সহিংসতা সৃষ্টি করতে স্বতন্ত্র প্রার্থীর (ট্রাক) সমর্থকরা রাতের আঁধারে আগুন দিয়েছে।

এ বিষয়ে চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নৌকার কর্মী এনামুল হক মঞ্জু জানান, সকালে গিয়ে আমি দেখি নৌকার কার্যালয়ে পোস্টার ও সামিয়ানার কাপড় পুড়ানো হয়েছে। স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা এ কাজ করছে।

বাগুলাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওলিদ জোয়ার্দার জানান, স্বতন্ত্র প্রার্থীর লোকজন রাতের আধারে নৌকার অস্থায়ী প্রচার কার্যালয়ে আগুন দিয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করব।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ট্রাক মার্কায় স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ। তিনি জানান, আমার লোকজন কারও কার্যালয় পুড়ায়নি। পরাজয়ের ভয়ে নৌকার লোকজন নিজেরাই আগুন জ্বালিয়ে সহিংসতা করছে। আমার নেতাকর্মীদের নামে মামলা করে এলাকা ছাড়ানোর পাঁয়তারা করা হচ্ছে।

অপরদিকে শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার চাপড়া ইউনিয়ের ৩টি এলাকায় নৌকা ও ট্রাকের ৩টি অস্থায়ী কার্যালয় অপসারণ করেছে প্রশাসন। এ ছাড়াও ওই দুই প্রার্থীকে আচরণবিধি আইনে চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন আচরণবিধি প্রতিপালনে নিয়োজিত ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত।

কুমারখালীর ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুল হক জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অগ্নিসংযোগের লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, আচরণবিধি লঙ্ঘন করে নৌকা ও ট্রাকের সমর্থকরা মোড়ে মোড়ে অবৈধভাবে প্রচারণা কার্যালয় খুলেছে। অভিযান চালিয়ে কিছু কার্যালয় অপসারণ করা হয়েছে। বাকি কার্যালয়গুলো অপসারণে অভিযান চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১০

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১১

পর্তুগালের একাদশ ঘোষণা

১২

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৩

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৪

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৫

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৬

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

১৭

বিশ্বকাপের এক রেকর্ডময় দিন

১৮

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে জরুরি নির্দেশনা

১৯

সিরিজ জিতে সুখবর পেলেন মোস্তাফিজ-শরিফুলরা

২০
X