কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

নানা কর্মসূচিতে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত

বাংলাদেশ নরসুন্দর কল্যাণ সমিতির র‌্যালি। ছবি : কালবেলা
বাংলাদেশ নরসুন্দর কল্যাণ সমিতির র‌্যালি। ছবি : কালবেলা

নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীতে বিশ্ব নরসুন্দর দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রীশ্রী রমনা কালী মন্দিরে বাংলাদেশ নরসুন্দর কল্যাণ সমিতি কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে এসব অনুষ্ঠান হয়।

প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রতন দাসের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক দীপক কুমার শীল, কোষাধ্যক্ষ অমল চন্দ্র শীল প্রমুখ।

দিবসটি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে তারা বলেন, এই বিশেষ দিনটি আমাদের মনে করিয়ে দিয় যে, সৌন্দর্য কেবল বাহ্যিক রূপে সীমাবদ্ধ নয়, এটি আমাদের চিন্তা, কর্ম এবং হৃদয়ের মধ্যেও বিদ্যমান। নতুন কিছু সৃষ্টি করার, পুরোনোকে নতুন রূপে সাজানোর এবং পৃথিবীকে আরও সুন্দর করে তোলার এক দারুণ সুযোগ এই দিনটি। আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি, যেখানে প্রত্যেকের ভেতরের সৌন্দর্য বিকশিত হতে পারে। আমাদের সম্মিলিত প্রচেষ্টাই একটি সুন্দর আগামীর পৃথিবী গড়ে তুলতে সাহায্য করবে।

এরপর নরসুন্দর কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের অন্য নেতাদের নিয়ে কেক কাটেন। পরে মন্দির প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে কালী মন্দিরের গেটে গিয়ে শেষ হয়।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X