কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

জি এম কাদেরের বিরুদ্ধে মামলার আবেদন ছাত্র অধিকার পরিষদের নেতার 

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। পুরোনো ছবি

হামলার অভিযোগ তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ ১৮ জনের নাম উল্লেখ করে ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে একটি মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাঝি বাদী হয়ে রমনা থানায় ওই মামলার আবেদন করেন। এজাহারে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করার কথা বলা হয়েছে।

মামলার এজাহারে বাদী অভিযোগ তুলেছেন, গত ২৯ আগস্ট সন্ধ্যায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের নেতৃত্বে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি পল্টন মোড় থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংকি অতিক্রম করে জাতীয় পার্টির অফিস সংলগ্ন নাইটিংগেল মোড়ের দিকে গেলে পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামিরা হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। এতে বাদীসহ ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের কয়েকজন নেতা গুরুতর আহত হন।

মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব ছাড়াও দলটির প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন, প্রেসিডিয়াম সদস্য আলমগীর সিকদার লোটন, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ হাসান, জাতীয় পার্টির ছাত্র সংগঠন ছাত্র সমাজের ঢাকা উত্তরের সভাপতি মশিউর রহমান জিসান, যুব মহিলা লীগ নেত্রী সোহাগী রহমান মুক্তাসহ জাতীয় পার্টির ১৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়।

মামলার আবেদনের বিষয়ে রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, হামলার ঘটনাটি রমনা থানায় ঘটেনি। তারপরও আবেদনটি নিয়ে পর্যালোচনার পাশাপাশি ঘটনার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও আবেদনটি পাঠানো হয়েছে। সবকিছু পর্যালোচনা করেই পরবর্তী আইনগত সিদ্ধান্ত নেওয়া হবে।

অবশ্য মামলার আবেদনকারী ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান সম্রাট মাঝি কালবেলাকে বলেন, একই দিন তার দলের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা হয়। তবে তিনি তার ওপর হামলার ঘটনায় মামলাটির আবেদন করেছেন। যেখানে হামলাটি হয়েছিল, তা রমনা থানা এলাকাতেই।

কালবেলা/এফএফ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবা জোরদারে জাতীয় কাঠামোয় ভিপিএল মডেল অন্তর্ভুক্তি জরুরি

ইউক্রেন বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

আল আকসা প্রাঙ্গণে ৩ সহস্রাধিক ইসরায়েলির প্রবেশের অভিযোগ

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলা গাছ কাটার ঘটনায় তদন্ত কমিটির সরেজমিন পরিদর্শন

সিঙ্গাপুরে হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী কাজী কায়কোবাদ

জামায়াতের দায়িত্বশীলদের দ্বীনি যোগ্যতা অর্জন করতে হবে: গোলাম পরওয়ার

শনিবার জাতীয় সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী 

রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা

২০৩০ বিশ্বকাপেই আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে থিয়াগো মেসিকে?

সুয়ারেজ ট্যাংকে আটকা ১২ ঘণ্টা, শেষ মুহূর্তে যেভাবে প্রাণে বাঁচলেন রাজমিস্ত্রি

১০

‘প্রশ্নটা বিব্রতকর’, পদত্যাগের প্রসঙ্গে রাষ্ট্রপতি

১১

কুয়েতে ৩ মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দফায় দফায় ড্রোন হামলা

১২

খুলনায় বাবা-মেয়ে হত্যা: হাইকোর্টে ৫ আসামির মৃত্যুদণ্ড বহাল

১৩

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

১৪

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

১৫

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

১৬

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

১৭

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

১৮

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

১৯

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

২০
X