কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

রাজধানীতে আজ কোথায় কী

রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মসূচি। ছবি : সংগৃহীত
রাজধানীর গুরুত্বপূর্ণ কর্মসূচি। ছবি : সংগৃহীত

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।

শনিবার (০৪ অক্টোবর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

ধর্ম উপদেষ্টার কর্মসূচি

ধানমন্ডিতে মসজিদ উত তাকওয়ায় সিরাতুন নবী (সা.) সম্পর্কে সন্ধ্যায় ৬টায় আলোচনাসভা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

বিএনপির কর্মসূচি

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে সকাল সাড়ে ১০টায় এনডিপি ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

এ্যাবের নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সমাধিতে বেলা ১১টায় শ্রদ্ধা নিবেদন করবেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। এ ছাড়া, বিকেল ৪টায় বনানীতে লবেলিয়া আর্ট এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

জামায়াত আমিরের কর্মসূচি

মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বেলা ১১টায় কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দেশের বিশিষ্ট দাঈ ও ওয়ায়েজ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বক্তব্য দেবেন।

খেলাফত মজলিসের কর্মসূচি

রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুপুর সাড়ে ১২টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খেলাফত মজলিসের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভা ও চলমান রাজনৈতিক পরিস্থিতি উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কর্মসূচি

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘স্বাধীনতার পথরেখা ৪৭,৭১,২৪: প্রেক্ষিত আগামীর বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১০

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১১

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১২

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৩

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৪

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৫

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৬

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৮

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৯

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

২০
X